সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      
জাতীয়
গণতন্ত্র এগিয়ে নিতে ইইউ পর্যবেক্ষণ মিশনের ১৯ সুপারিশ
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ২ মে, ২০২৬, ১০:৩৬ এএম আপডেট: ০২.০৫.২০২৬ ১০:৪২ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আগামী নির্বাচনগুলোকে আরও গ্রহণযোগ্য করতে নির্বাচনি প্রচারে অর্থায়ন-সংক্রান্ত বিধানগুলো পর্যালোচনার মাধ্যমে শক্তিশালী করতে হবে। যেখানে সব রাজনৈতিক দল নির্বাচনের আগে ও পরে ব্যয়ের সার্বিক হিসাব দেবে।

একটি টিভি চ্যানেলে সাক্ষাৎকারে এসব কথা বলেন ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশন প্রধান ইভার্স ইজাবস।

তিনি বলেন, “জাতীয় নির্বাচনের মতো স্থানীয় নির্বাচন শান্তিপূর্ণ ও রক্তপাতহীন করাই হবে চ্যালেঞ্জ।’’

বহু অপেক্ষার জাতীয় নির্বাচনে উৎসবমুখর পরিবেশ ছিল। সেখানে কোনো প্রাণহানির ঘটনা দেখা যায়নি। সব মিলিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ছিল প্রতিযোগিতাপূর্ণ এবং অংশগ্রহণমূলক এমন পর্যবেক্ষণই উঠে এসেছে ভোট নিয়ে ইইউ’র চূড়ান্ত প্রতিবেদনে।

তবে গণতন্ত্রের পথে যাত্রায় চড়াই-উতরাই থাকেই। তাই ১৯টি পরামর্শ দিয়েছে ইইউ প্রতিনিধিদল।

বিষয়টি নিয়ে আলাপে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশন প্রধান বলেন, ‘আসন্ন দিনের চ্যালেঞ্জ হলো স্থানীয় নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ ধরে রাখা।’

ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশন প্রধান ইভার্স ইজাবস বলেন, ‘‘রাজনৈতিক প্ল্যাটফর্মগুলো ভিন্ন হলেও, এমনকি অনেক সময় পরস্পরের থেকে আলাদা অবস্থান থাকা সত্ত্বেও একে অপরের সঙ্গে কাজ করার চেষ্টা করা হয়। আমরা সবাই দেখি যে এখানে রাজনৈতিক প্ল্যাটফর্মগুলো খুবই বহুমতভিত্তিক এবং ভিন্ন ভিন্ন। প্রতিটি দলই নির্দিষ্ট আইন কী হওয়া উচিত সে বিষয়ে নিজেদের নিজস্ব ধারণা পোষণ করে। তবে সংসদ মূলত একে অপরের সঙ্গে কথা বলা এবং একে অপরকে বোঝানোর একটি জায়গা।’’

তার মতে, রাজনৈতিক দলগুলোকে নির্বাচনি ব্যয়ে স্বচ্ছতা আনতে হবে এবং ইসির নিরপেক্ষতা ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। পাশাপাশি রাজনৈতিক দলগুলোর কমিটি ও প্রার্থী বাছাইয়ে অন্তত এক-তৃতীয়াংশ নারী সদস্য মনোনয়নের বিষয়টিতেও গুরুত্ব দেন তিনি।

ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশন প্রধান ইভার্স ইজাবস বলেন, যদি আমরা নির্বাচনি প্রচারণায় অনেক বেশি অর্থ প্রবাহিত হতে দিই, তাহলে আমাদের ভোটের সমতার বিষয়টি ঝুঁকির মধ্যে পড়ে যায়। তাই প্রচারণার অর্থায়নের ক্ষেত্রে কঠোর নিয়ন্ত্রণের প্রয়োজন রয়েছে। আমরা জানি, এটি মূলত বাস্তবসম্মত ব্যয়ের সর্বোচ্চ সীমা নির্ধারণের বিষয়।’’

তিনি আরও বলেন, “পরিবর্তনকালীন ন্যায়বিচার সম্পর্কিত বিষয়গুলো নির্ধারণ করা ইউরোপীয় ইউনিয়নের (ইউ) দায়িত্বের মধ্যে পড়ে না।’’

জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপটে নির্বাচনি প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্রের যাত্রা আরও গতিশীল হবে বলে বিশ্বাস করেন ইভার্স।

কেকে/এলএ




আরও সংবাদ   বিষয়:   ইইউ   পর্যবেক্ষণ   মিশন  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close