শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
জাতীয়
সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ২ মে, ২০২৬, ১০:৪৪ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

একদিনের সফরে সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ শনিবার (২ মে) সকাল ৯টা ৫৮ মিনিটে তাকে বহনকারী বিমান (বিএস-৫৩১) সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরে তাকে স্বাগত জানান সরকারের কয়েকজন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা। সেখান থেকে তিনি কঠোর নিরাপত্তা বেষ্টনির মধ্যে দিয়ে সরাসরি চলে যান হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারতে।

মাজার জিয়ারত শেষে তিনি নির্ধারিত অনুষ্ঠান সুরমা নদীর তীরে ৪ হাজার ৬৩৫ কোটি টাকা ব্যয়ে ‘সুরমা নদীর উভয় তীরের সৌন্দর্য বর্ধণসহ বন্যা প্রতিরোধী ও অবকাঠামো নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। পরে সিলেট সিটি করপোরেশন আয়োজিত সুধি সমাবেশে যোগদান করবেন।

এছাড়া ১২ কোটি টাকা ব্যয়ে বাসিয়া খাল খনন কর্মসূচির শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

বিকালে সিলেট জেলা স্টেডিয়ামে নতুন কুঁড়ির উদ্বোধন করবেন তিনি। পরে জেলা শিল্পকলা একাডেমিতে নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় মিলিত হবেন।

এদিকে গতকাল রাত থেকে সিলেটে মুষলধারে বৃষ্টিপাত শুরু হয়েছে। সকাল থেকর ভারি বর্ষণ অব্যাহত রয়েছে।

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:   প্রধানমন্ত্রী   তারেক রহমান  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close