সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: নতুন নীতিমালায় এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু      মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      
দেশজুড়ে
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে কিশোরগঞ্জে ১১ দলের বিক্ষোভ মিছিল
সাব্বির হোসেন, কিশোরগঞ্জ
প্রকাশ: শনিবার, ২ মে, ২০২৬, ২:২৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নসহ জনদুর্ভোগ লাঘবের দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় জোট।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার (২ মে) বেলা ১১টার দিকে জেলা শহরের ঐতিহাসিক শহীদি মসজিদের সামনে থেকে ১১ দলীয় জোটের নেতা-কর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন।

মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এ সময় জোটের নেতা-কর্মীরা বিভিন্ন দাবি-সংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন এবং স্লোগানে স্লোগানে রাজপথ মুখরিত করে তোলেন।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও কিশোরগঞ্জ জেলা আমির অধ্যাপক মো. রমজান আলী, জেলা সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা শাখার সহসভাপতি মাওলানা মুসলেহ উদ্দিন, সহসভাপতি মাওলানা আব্দুল কাদির, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি খালেদ হাসান জুম্মান এবং এনসিপি জেলা শাখার সংগঠিত সম্পাদক হাফেজ ইকরাম হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান কেবল একটি আন্দোলন ছিল না; এটি ছিল গণতন্ত্র, ন্যায়বিচার এবং মানবিক মর্যাদার পক্ষে বাংলাদেশের আপামর জনতার এক গৌরবময় জাগরণ। ছাত্র-জনতার অকাতর আত্মত্যাগ আর বুকের তাজা রক্তের বিনিময়ে আমরা এক নতুন ও স্বাধীন বাংলাদেশের পথ পেয়েছি। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় যে, বিএনপি সরকার ক্ষমতায় আসার পর জনগণের সেই কাঙ্ক্ষিত রায় ও আকাঙ্ক্ষা বাস্তবায়নে নানাবিধ টালবাহানা শুরু করেছে।

বক্তারা আরও বলেন, যে পরিবর্তনের আশায় মানুষ রাজপথে জীবন দিয়েছিল, আজ সেই গণরায়কে অবজ্ঞা করা হচ্ছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, একটি বিশেষ মহল জুলাইয়ের সেই ঐতিহাসিক ম্যান্ডেট এবং নির্বাচন-পরবর্তী স্বাধীন বাংলাদেশকে নিয়ে গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা অস্থিতিশীলতা তৈরি করে জনগণের বিজয়কে নস্যাৎ করতে চায়।

তারা বলেন, আজ এই সমাবেশ থেকে আমরা দৃঢ় অঙ্গীকার করছি—ষড়যন্ত্র করে এই বিপ্লবের অর্জনকে মুছে ফেলা যাবে না। দেশের সার্বভৌমত্ব এবং জনগণের অধিকার রক্ষায় আমরা অতীতে যেমন রাজপথে ছিলাম, ভবিষ্যতেও থাকব। প্রয়োজনে আবারও বুকের তাজা রক্ত ঢেলে দেব, তবুও এই প্রিয় জন্মভূমিকে নিয়ে আর কোনো দেশি-বিদেশি ষড়যন্ত্র সফল হতে দেব না।

শহরের মোড়ে মোড়ে মিছিলটি অতিক্রম করার সময় সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক কৌতূহল ও সমর্থন লক্ষ্য করা গেছে। সমাবেশ শেষে নেতৃবৃন্দ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে তাদের আন্দোলন অব্যাহত থাকবে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  গণভোট   রায়   বাস্তবায়ন   ঘোষণা   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close