শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      
দেশজুড়ে
নীলফামারীতে মহান মে দিবস পালন
নিজস্ব প্রতিবেদক, নীলফামারী
প্রকাশ: শনিবার, ২ মে, ২০২৬, ৩:০৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

“সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নবপ্রভাত”—এই প্রতিপাদ্যে নীলফামারীতে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে শুক্রবার (১ মে) জেলা প্রশাসন ও বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে র‌্যালি, শ্রমিক সমাবেশ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সকালে শহরের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে র‌্যালিটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে ফিরে শ্রমিক সমাবেশে মিলিত হয়। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র।

সমাবেশে বক্তব্য দেন নীলফামারী জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী শামীম, জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আন্তাজুল ইসলাম, নীলফামারী পৌর জামায়াতের সহ-সেক্রেটারি অ্যাডভোকেট মামুনুর রশিদ পাটোয়ারী, জেলা শ্রমিকদলের সভাপতি নুর আলম এবং সাধারণ সম্পাদক জামিয়ার রহমান।

এদিকে শ্রমিক ঐক্য সংগ্রাম পরিষদের উদ্যোগে র‌্যালি শেষে বড় বাজারে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন।

এছাড়া শহীদ মিনার চত্বরে জেলা প্রশাসনের আয়োজনে স্বেচ্ছায় রক্তদানে উৎসাহ সৃষ্টিতে হিমোগ্লোবিন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় অনলাইনে বিনামূল্যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হয়।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  মহান   মে দিবস   পালন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close