শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
জাতীয়
নিয়োগ প্রক্রিয়া তদবির নির্ভর হয়ে পড়েছে: মির্জা ফখরুল
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ২ মে, ২০২৬, ৩:৪০ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

গত ১৫ বছরে সব নিয়োগ তদবির নির্ভর হয়ে পড়েছে। সেইসঙ্গে পতিত স্বৈরাচার সরকার সব প্রক্রিয়াও নষ্ট করে দিয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (২ মে) রাজধানীর শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে এক স্মরণসভায় তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘মেধা ও যোগ্যতা ছাড়া দেশ এগিয়ে যেতে পারে না।’ বিশ্ববিদ্যালয়ে দলবাজি না করার অনুরোধ করেন তিনি।

এসময় মেধাবী ও যোগ্যদের শিক্ষক নিয়োগ করার কথা বলেন তিনি। ছাত্র রাজনীতিতে মেধাবীদের যুক্ত করার আহ্বানও জানান মির্জা ফখরুল।

তিনি বলেন, ‘অনেক ত্যাগের মধ্য দিয়ে দেশ গড়ার সুযোগ এসেছে। জুলাই সনদ নিয়ে তর্ক হওয়া ভালো; কিন্তু অপপ্রচার ও রাজনৈতিক উদ্দেশ্যে এর ব্যবহার উচিত নয়।’

জুলাই সনদ ও সংবিধান ইস্যুতে তিনি বলেন, ‘বিএনপি আলোচনায় পরিষ্কার করে বলেছে, যেসব ইস্যুতে ঐকমত্য হয়নি সেগুলোতে নোট অব ডিসেন্ট থাকবে।’

দ্রুতই বিরোধী দল সংবিধান সংশোধন কমিটিতে নাম দেবে বলেও আশাপ্রকাশ করেন মন্ত্রী।

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:   মির্জা ফখরুল   নিয়োগ প্রক্রিয়া  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close