সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
গঙ্গাচড়ার কোলকোন্দ ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে অনিয়মের অভিযোগ
নির্মল রায়, গঙ্গাচড়া (রংপুর)
প্রকাশ: শনিবার, ২ মে, ২০২৬, ৭:০৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রংপুরের গঙ্গাচড়া উপজেলার কোলকোন্দ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে চরম অনিয়ম, দায়িত্বে অবহেলা ও ব্যবস্থাপনার দুর্বলতার অভিযোগে ক্ষোভে ফুঁসছে স্থানীয় জনগণ ও জনপ্রতিনিধিরা। 

অভিযোগ উঠেছে, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার গাফিলতির কারণে প্রাথমিক স্বাস্থ্যসেবা কার্যত ভেঙে পড়েছে। ফলে প্রতিদিনই সেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ।

সরকারি কাঠামো অনুযায়ী, একটি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ৩-৪ জন জনবল থাকার কথা। এর মধ্যে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (এসএসিএমও) প্রাথমিক চিকিৎসা সেবার মূল দায়িত্ব পালন করেন। কিন্তু কোলকোন্দ ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে কর্মরত এসএসিএমও আহসান হাবীবের বিরুদ্ধে দায়িত্ব পালনে চরম অবহেলার একাধিক অভিযোগ উঠেছে।

স্থানীয়দের অভিযোগ, অফিস সময় সকাল ৯টা থেকে বিকেল ৪টা হলেও তিনি নিয়মিত দেরিতে, প্রায় সকাল ১১টা থেকে সাড়ে ১১টার দিকে কেন্দ্রে উপস্থিত হন। এমনকি দায়িত্বকালীনও প্রায়ই কেন্দ্রের বাইরে অবস্থান করতে দেখা যায়। এতে করে চিকিৎসা নিতে আসা রোগীরা দীর্ঘ সময় অপেক্ষা করেও সেবা না পেয়ে ফিরে যেতে বাধ্য হন।

শনিবার (২ মে) দুপুর ২টার দিকে গিয়ে দেখা যায়, আহসান হাবীব অনুপস্থিত। 

অনেকেই জানান, এটি একদিনের নয়—দীর্ঘদিন ধরে চলমান সমস্যা।

অভিযোগ রয়েছে, স্বাস্থ্যকেন্দ্র ব্যবস্থাপনা কমিটির সভা নিয়মিত হয় না। আরও উদ্বেগজনক বিষয় হলো, কেন্দ্রের টিন চুরি হওয়ার ঘটনাও সংশ্লিষ্ট চেয়ারম্যান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কাউকেই জানানো হয়নি। 

বিষয়টি দায়িত্বহীনতা ও গোপনীয়তার চরম উদাহরণ বলে মনে করছেন স্থানীয়রা।

এদিকে, স্বাস্থ্যকেন্দ্রটির অবকাঠামোগত অবস্থাও অত্যন্ত নাজুক। ভবনের দেয়ালে ফাটল, চারপাশে জমে থাকা আবর্জনা ও আগাছায় পরিবেশ অস্বাস্থ্যকর হয়ে উঠেছে। এতে যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে, যা জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ।

এ বিষয়ে কোলকোন্দ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও স্বাস্থ্যকেন্দ্র ব্যবস্থাপনা কমিটির সভাপতি শরিফুল ইসলাম বলেন, “এটি একটি গুরুত্বপূর্ণ সরকারি সেবা কেন্দ্র। কিন্তু দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা যদি নিজের দায়িত্বই পালন না করেন, তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে? নিয়মিত দেরিতে আসা, দায়িত্বে অবহেলা, এমনকি গুরুত্বপূর্ণ তথ্য গোপন রাখা—এসব কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা দ্রুত তদন্ত এবং কঠোর ব্যবস্থা চাই।”

এ বিষয়ে জানতে চাইলে আহসান হাবীব বলেন, ‘আমি প্রতিদিন দেরি করি না, মাঝেমধ্যে দেরি হয়।’

স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ প্রসঙ্গে তিনি জানান, “গত দুই মাস ধরে শুধু আমার কেন্দ্রেই নয়, সারা দেশের ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রগুলোতেই কোনো ওষুধ বরাদ্দ নেই।”

মেডিকেল অফিসার (পরিবার পরিকল্পনা) রিফাত আরা বলেন, ‘‘অভিযোগগুলো গুরুত্বের সাথে খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ভবনের জরাজীর্ণ অবস্থার বিষয়টিও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’’

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রেজানুল হাসান বলেন, ‘‘স্বাস্থ্যকেন্দ্রের টিন হারানোর বিষয়ে আমাকে কিছুই জানানো হয়নি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  গঙ্গাচড়া   কোলকোন্দ ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র   অনিয়মের অভিযোগ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close