শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      
দেশজুড়ে
পদ্মা ভাঙনরোধে হরিরামপুরে জিও ব্যাগ ডাম্পিং শুরু
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২ মে, ২০২৬, ৭:৫৬ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় পদ্মা নদীর ভাঙন রোধে জিও ব্যাগ ডাম্পিং কার্যক্রম শুরু হয়েছে। দীর্ঘদিনের ভাঙন ঝুঁকিতে থাকা এলাকার বাসিন্দাদের জন্য এটি সাময়িক স্বস্তি বয়ে আনবে বলে আশা করা হচ্ছে।

শনিবার (২ মে) দুপুরে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের কুশিয়ারচর ও কালিতলা এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত।

তিনি বলেন, “অতীতে বড় মেগাপ্রকল্পের কিছু কাজ হলেও অনেক ছোট উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ‘আইওয়াশ’ হয়েছে। আপদকালীন ব্যবস্থা হিসেবে প্রাথমিকভাবে ২০০ ফুট এলাকায় জিও ব্যাগ ডাম্পিং করা হচ্ছে।”

তিনি আরও বলেন, “পদ্মা ভাঙন রোধে দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে প্রায় ১২ কিলোমিটার এলাকায় স্থায়ী বাঁধ নির্মাণ প্রকল্প প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি চরাঞ্চলগুলোতেও পর্যায়ক্রমে ভাঙন প্রতিরোধে কাজ করা হবে বলে আশ্বাস দেন তিনি।”

এসময় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণের ওপর গুরুত্বারোপ করে সংশ্লিষ্টদের কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান এমপি।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মানিকগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জামিলুর রশিদ খান এবং পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আখতারুজ্জামান জামান।

কেকে/এসএম


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close