শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
দেশজুড়ে
দেবিদ্বারে সহস্রাধিক রোগী পেলেন বিনামূল্যে চিকিৎসা সেবা
দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২ মে, ২০২৬, ৮:০৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পে সহস্রাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয়।

শনিবার (২ মে) সকালে ফতেহাবাদ নুর হাফেজিয়া মাদ্রাসা কমপ্লেক্ষের প্রাঙ্গণে ফতেহাবাদ নুর হাফেজিয়া মাদ্রাসা কমপ্লেক্স ও গোমতী হাসপাতাল কুমিল্লা এ ক্যাম্পের আয়োজন করে।

মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মাকসুদ রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোমতী হাসপাতালের সিইও ডা. মো. মুজিবুর রহমান।

তিনি বলেন, ‘সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’

ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার আশ্বাস দেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেবিদ্বার সাংবাদিক কল্যাণ পরিষদের সভাপতি সৈয়দ খলিলুর রহমান বাবুল প্রমুখ।

ক্যাম্পে মেডিসিন ও ডায়াবেটিস, গাইনি, শিশু, চর্ম ও এলার্জি এবং চক্ষু রোগসহ বিভিন্ন বিভাগের চিকিৎসা সেবা দেওয়া হয়।

চিকিৎসা সেবা দেন ডা. ফারজানা সুলতানা তৃষা, ডা. মো. মাসুদ হাসান, ডা. মনিরুল ইসলাম, ডা. জিনাত রিহানা, ডা. মেহেদী হাসান ও ডা. সাজ্জাদ রহমান।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  দেবিদ্বার   রোগী   বিনামূল্যে চিকিৎসা সেবা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close