রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল      ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় স্কুলশিক্ষকসহ চারজনকে হত্যা      সাংবিধানিক নিয়মেই হবে স্থানীয় সরকার নির্বাচন : স্থানীয় সরকারমন্ত্রী      বঙ্গভবনে উঠেছেন নতুন রাষ্ট্রপতি      নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      
দেশজুড়ে
রায়পুরে মুক্তিপণ না পেয়ে অটোরিকশা চালককে খুন
রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২ মে, ২০২৬, ৯:২৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় নিখোঁজ হওয়া অটোরিকশা চালক কিশোর মো. রাজিবের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার (২ মে) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার দক্ষিণ চর আবাবিল ইউনিয়নের ক্যাম্পেরহাট সংলগ্ন একটি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রাজিব দক্ষিণ গাইয়ার চর ফজু মোল্লার স্টেশন এলাকার অটোরিকশাচালক মো. মোস্তফার ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার (১ মে) রাত আনুমানিক ৮টার দিকে রাজিব বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। পরে পরিবারের সদস্যরা রাতভর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

নিহতের পিতা মো. মোস্তফা অভিযোগ করে বলেন, ‘রাত প্রায় ৩টার দিকে অজ্ঞাত ব্যক্তিরা মোবাইল ফোনে কল দিয়ে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে।’

টাকা না দেওয়ায় তার ছেলেকে নির্মমভাবে হত্যা করা হয়েছে বলে তিনি দাবি করেন।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া বলেন, ‘মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে কিশোরের মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মুক্তিপণ দাবির বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।’

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  রায়পুর   মুক্তিপণ   অটোরিকশা চালককে খুন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close