শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
গুরুদাসপুর উপজেলা পরিষদের কর্মকর্তাকে বেঁধে কোয়ার্টারে ডাকাতি
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২ মে, ২০২৬, ৯:৪৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নাটোরের গুরুদাসপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের এক কর্মকর্তাকে বেঁধে রেখে সরকারি কোয়ার্টারে ডাকাতির ঘটনা ঘটেছে।

শুক্রবার (১ মে) রাতে উপজেলা পরিষদের চত্বরের ভেতরে উপ-প্রশাসনিক কর্মকর্তা সিরাজুল ইসলামের বাসায় এই ঘটনা ঘটে। 

এ সময় নগদ টাকা, সোনা অলংকার ও মোবাইল ফোন লুট করে নিয়ে যায় ডাকাত দল

সিরাজুল ইসলাম জানান, শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে মুখে কালো মাস্ক পরা তিনজনের একটি ডাকাত দল তার বাসার জানালার গ্রিল কেটে ভেতরে ঢুকে। প্রত্যেকের হাতেই দেশীয় অস্ত্র ছিল। ডাকাতরা অস্ত্রের মুখে তাকে জিম্মি করে বেঁধে ফেলে। এরপর ডাকাতরা তার স্ত্রীর গলা থেকে সোনার চেইন, হাতের আংটি, রুপার নুপুর ও ঘর থেকে নগদ ৫০ হাজার টাকা ও দুইটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ছিনিয়ে নেয়। ডাকাতির সময় পাশের কোয়ার্টারের বাসিন্দারা যাতে বের হতে না পারে, সেজন্য ডাকাতরা তাদের কক্ষের দরজা বাইরে থেকে আটকে দেয়।

ডাকাতরা চলে গেলে ভুক্তভোগীদের চিৎকারে পাশের কোয়ার্টারের লোকজন বিষয়টি টের পেয়ে তাদের উদ্ধার করেন এবং পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল বলেন, ‘উপজেলা পরিষদের প্রাচীরের পাশ থেকে খোয়া যাওয়া দুইটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  গুরুদাসপুর উপজেলা পরিষদ   কর্মকর্তাকে বেঁধে   কোয়ার্টারে ডাকাতি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close