সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      
দেশজুড়ে
কৃষি ও পরিবেশের উন্নয়নে মৃত খালগুলো খনন করা হচ্ছে : এমপি বাবুল
আদিতমারী (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২ মে, ২০২৬, ৯:৫৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

লালমনিরহাট-২ আসনের সাংসদ রোকন উদ্দিন বাবুল বলেছেন, ‘আমাদের কৃষি প্রধান এ দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি কৃষি। সেই কৃষি ও পরিবেশের উন্নয়নে মৃত খালগুলো খনন করা হচ্ছে।’

শনিবার (২ মে) বিকালে কালীগঞ্জ উপজেলার দলগ্রাম ইউনিয়নের বলাইয়েরপাট খাল খনন কাজের উদ্বোধনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 

এ সময় রোকন উদ্দিন বাবুল আরও বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কৃষকদের ভাগ্য উন্নয়নে সারাদেশে খাল খনন করেছেন। বিগত সরকার কোন যত্ন না নেয়ায় খালগুলো মরে যায় এবং কৃষি ও পরিবেশে বিরুপ প্রভাব ফেলে। খাদ্য উৎপাদন কমে গিয়ে দেশের অর্থনীতি ভেঙে ফেলে। আমাদের সরকার সেই মৃত খালগুলোকে জিবন্ত রুপ দিতে খাল খননের উদ্যোগ নিয়েছে।’

এমপি বাবুল বলেন, ‘খালগুলো খনন করে দুই পাড়ে বনায়ন করা হবে। এতে খালগুলোতে মাছ চাষ হবে, খালের পানি বোরোসহ সকল ফসলের সেচ কাজে  ব্যবহার হবে। উৎপাদন খরচ কমে আসবে কৃষিতে। সব মিলে খালগুলো খনন হলে কৃষি ও পরিবেশে উন্নয়নের বিপ্লব ঘটবে।’

খাল খনন কাজের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা আক্তার জাহান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মাজহানুর রহমান, দলগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক প্রভাষক সামসুজ্জামান সবুজ ও যুবদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম আঙ্গুর প্রমুখ।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  কৃষি   পরিবেশের উন্নয়ন   মৃত খাল   খনন করা   এমপি বাবুল   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close