সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      
দেশজুড়ে
ডাক বিভাগকে যুগোপযোগী করতে কাজ করছে সরকার: তথ্যপ্রযুক্তি মন্ত্রী
মধুপুর-ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৩ মে, ২০২৬, ১১:১৬ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ডাক বিভাগ কেবল একটি সরকারি পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান নয়; এটি আমাদের সমাজের অন্যতম প্রাচীন ও বিশ্বস্ত সামাজিক প্রতিষ্ঠান। বিস্তৃত নেটওয়ার্কের মাধ্যমে ডাকঘর সমাজের সর্বশেষ প্রান্তিক মানুষটির কাছেও পৌঁছানোর ক্ষমতা রাখে। বর্তমান প্রেক্ষাপটে ডাকঘরগুলোকে শুধু বার্তা আদান-প্রদানের কেন্দ্র হিসেবে সীমাবদ্ধ না রেখে উন্নয়ন ও অর্থনৈতিক অন্তর্ভুক্তির কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে রূপান্তর করতে হবে। তাই ডাক বিভাগকে সামাজিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডের মূলধারায় অন্তর্ভুক্ত করে যুগোপযোগী করতে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার—প্রধানমন্ত্রী তারেক রহমান বলে মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন।

তিনি শনিবার (২ মে) সকালে টাঙ্গাইলের মধুপুরের মহিষমারায় মন্ত্রীর নিজ বাসভবনে বাংলাদেশ ডাক কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব কথা বলেন।

সাক্ষাতের শুরুতে বাংলাদেশ ডাক কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানিয়ে ডাক বিভাগের মনোগ্রাম-সংবলিত একটি মানপত্র তুলে দেন সংগঠনের সহসভাপতি ও টাঙ্গাইল জেলা কমিটির সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম, জেলা কমিটির দপ্তর সম্পাদক মো. ইউনুছ আলী, মধুপুর উপজেলা ডাক কর্মচারী ইউনিয়নের সদস্য জহিরুল ইসলাম ও রফিকুল ইসলামসহ অন্যান্যরা।

এ সময় তারা মন্ত্রীর কাছে চাকরি জাতীয়করণ, সিবিএ নির্বাচনের জন্য ভোটার তালিকা প্রণয়ন, শাখা ডাকঘরের স্থায়ী পাকা ভবন নির্মাণ এবং পদ পরিবর্তনের দাবি তুলে ধরেন।

অন্যদিকে, শনিবার দুপুরে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার মুশুদ্দি ইউনিয়নের সয়া উচ্চ বিদ্যালয়ের চারতলা একাডেমিক ভবন এবং বলিভদ্র ইউনিয়নের ইসপিনজারপুর দাখিল মাদ্রাসার চারতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন তিনি।

এছাড়া শনিবার বিকেলে প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সারা দেশের খাল পুনঃখনন কার্যক্রমের অংশ হিসেবে বীরতারার রাজার হাট এলাকায় ১ হাজার ৫০০ মিটার খালের পুনঃখনন কাজের উদ্বোধন করেন ধনবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ নূরজাহান আক্তার সাথী।

এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য অ্যাডভোকেট সামসুজ্জামান সুরুজ, ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান, সাধারণ সম্পাদক এনামুল হক (ভিপি), পৌর বিএনপির সভাপতি এস এম ছোবহান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম স্বপন, ধনবাড়ী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুবোধ মণ্ডল এবং ধনবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনটিভির সাংবাদিক হাফিজুর রহমানসহ বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  ডাক বিভাগ   সরকার   তথ্যপ্রযুক্তি মন্ত্রী  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close