শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      
দেশজুড়ে
শ্রীমঙ্গলে মসজিদে নামাজরত অবস্থায় নৃশংস হত্যাকাণ্ড, ঘাতক গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
প্রকাশ: রোববার, ৩ মে, ২০২৬, ১১:১৯ এএম আপডেট: ০৩.০৫.২০২৬ ১২:০৮ পিএম
ঘাতক জসিম মিয়াকে গ্রেপ্তার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ। ছবি: প্রতিবেদক

ঘাতক জসিম মিয়াকে গ্রেপ্তার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ। ছবি: প্রতিবেদক

মৌলভীবাজারেরর শ্রীমঙ্গলে ফজরের নামাজ চলাকালে মসজিদের ভেতরে নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন হাফিজ উল্লা (৮০) নামে এক বয়োবৃদ্ধ ব্যক্তি। 

রোববার (৩ মে) ভোরে উপজেলার ভুনবীর ইউনিয়নের লইয়ারকুল ফোরকানিয়া জামে মসজিদের বারান্দায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহত হাফিজ উল্লা উপজেলার ভুনবীর ইউনিয়নের পশ্চিম লইয়ারকুল গ্রামের মৃত মসফ উল্লার ছেলে। অভিযুক্ত মো. জসিম উদ্দিন (৩২) একই গ্রামের বাসিন্দা এবং শওকত আলীর ছেলে। 

এ ঘটনা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ঘটনার পরপরই অভিযুক্তকে পুলিশ গ্রেপ্তার করেছে। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মসজিদের স্থায়ী ইমাম ছুটিতে থাকায় রোববার ফজরের নামাজে ইমামতি করছিলেন হাফিজ উল্লা। নামাজ চলাকালে হঠাৎ পেছন দিক থেকে এসে জসিম একটি কলম দিয়ে তার চোখ, মুখ ও মাথায় আঘাত করে গুরুতর জখম করা হয়। পরে তাকে মারধর করে টেনে মসজিদের বারান্দায় নিয়ে আসা হয়। ধারণা করা হচ্ছে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়ছে।

খবর পেয়ে শ্রীমঙ্গল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে।

শ্রীমঙ্গল থানার এসআই সজিব চৌধুরী জানান, হত্যার সুনির্দিষ্ট কারণ এখনও নিশ্চিত নয়। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহতের দোকান থেকে বাকিতে পণ্য নেওয়া নিয়ে পূর্বের বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।

ঘটনার পর পুরো এলাকায় শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় মুসল্লিরা জানান, নামাজরত অবস্থায় মসজিদের ভেতরে এমন নৃশংস ঘটনা আগে কখনও ঘটেনি। এলাকাবাসী দ্রুত বিচার ও দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ গিয়ে হামলাকারীকে আটক করে। সে আমাদের হেফাজতে রয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close