রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
টঙ্গীবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ
টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৩ মে, ২০২৬, ১২:৫৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় জেলেদের মাঝে সরকারি খাদ্য সহায়তার অংশ হিসেবে চাল বিতরণ করা হয়েছে।

রবিবার (৩ মে) সকাল ১০টায় উপজেলার হাসাইল বানারী ইউনিয়নে এ চাল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে অত্র ইউনিয়নের নিবন্ধিত ১৪১ জন জেলের মাঝে এই চাল বিতরণ করা হয়। নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে জেলেদের বিকল্প আয়ের সুযোগ সীমিত থাকায় তাদের সহায়তা দিতেই সরকার এই কর্মসূচি বাস্তবায়ন করছে।

প্রতিটি জেলেকে এপ্রিল ও মে মাসের জন্য ৮০ কেজি করে চাল প্রদান করা হয়।

বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী উপজেলা মৎস্য কর্মকর্তা মোসাম্মত নিগার সুলতানা। 

হাসাইল বানারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুরুজ্জামান দেওয়ানের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা মৎস্যজীবী সমিতির সভাপতি জয়নাল খালাসি, ইউপি সদস্য বাবু হাওলাদার, টঙ্গীবাড়ী প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আপন সরদার, সংরক্ষিত নারী ইউপি সদস্য কাজলী বেগম প্রমুখ।

এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা নিগার সুলতানা বলেন, “জেলেদের জীবিকা রক্ষায় সরকার সবসময় পাশে রয়েছে। নিষেধাজ্ঞার সময় যাতে তারা কষ্টে না পড়ে, সেজন্য নিয়মিত খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে।”

চাল পেয়ে উপকারভোগী জেলেরা সন্তোষ প্রকাশ করেন এবং সরকারের এ উদ্যোগকে স্বাগত জানান।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  চাল বিতরণ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close