মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম: বিকল লঞ্চ থেকে ৯৯৯-এ ফোন, ৮০ যাত্রী উদ্ধার      সেপ্টেম্বর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: ডা. জাহেদ      সালমান শাহর লাশ উত্তোলনের আদেশ বাতিল      সুশাসন ও সংস্কার ছাড়া বাজেট বাস্তবায়ন কঠিন      দেশজুড়ে কঠোর সতর্কতা      চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী      চীন পৌঁছেছেন প্রধানমন্ত্রী      
জাতীয়
জানা গেল ঈদুল আজহার সম্ভাব্য তারিখ
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: রোববার, ৩ মে, ২০২৬, ১:২৬ পিএম
এআই নির্মিত প্রতীকী ছবি

এআই নির্মিত প্রতীকী ছবি

বিশ্বের বিভিন্ন দেশ পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে। জ্যোতির্বিজ্ঞানভিত্তিক হিসাব ও সরকারি ক্যালেন্ডার অনুযায়ী এবারও ২৭ ও ২৮ মে—এই দুই তারিখকে ঘিরেই ঈদ উদযাপনের সম্ভাবনা তৈরি হয়েছে।

সৌদি আরবের সরকারি উম আল কুরা ক্যালেন্ডার অনুযায়ী, দেশটিতে আগামী ২৭ মে পবিত্র ঈদুল আজহা পালিত হতে পারে। ক্যালেন্ডারের তথ্যে দেখা গেছে, ১৬ মে হবে জিলকদ মাসের ২৯তম দিন এবং ১৭ মে ৩০তম দিন। অর্থাৎ জিলকদ মাস ৩০ দিনে পূর্ণ হলে ২৭ মে ঈদ উদযাপনের সম্ভাবনা রয়েছে।

একই ধরনের পূর্বাভাস দিয়েছে পাকিস্তান। দেশটির জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, চাঁদের অবস্থান ও হিসাব অনুযায়ী ২৭ মে ঈদুল আজহা পালিত হতে পারে।

ইউরোপ ও যুক্তরাজ্যে চাঁদ দেখার ওপর নির্ভর করে ঈদের তারিখ নির্ধারিত হবে। যুক্তরাজ্যভিত্তিক মুসলিম জীবনধারা বিষয়ক প্ল্যাটফর্ম হাইফেন অনলাইন জানিয়েছে, সেখানে ২৭ মে অথবা ২৮ মে ঈদুল আজহা উদযাপিত হতে পারে।

সংযুক্ত আরব আমিরাতের হিসাব অনুযায়ী, ২৬ মে হবে পবিত্র আরাফাত দিবস এবং ২৭ মে পালিত হবে ঈদুল আজহা।

বাংলাদেশের ক্ষেত্রে সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পর ঈদ উদযাপন করা হয়। সেই হিসেবে দেশে ২৮ মে পবিত্র ঈদুল আজহা হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এটি নির্ভর করবে চাঁদ দেখার ওপর।

ইসলামী বর্ষপঞ্জি অনুযায়ী, জিলকদ মাসের পর শুরু হয় জিলহজ মাস এবং এই মাসের ১০ তারিখে উদযাপিত হয় ঈদুল আজহা। চাঁদ দেখার ভিত্তিতেই নির্ধারিত হবে মাসের শুরু ও ঈদের চূড়ান্ত দিন।

বাংলাদেশে ঈদের তারিখ চূড়ান্তভাবে ঘোষণা করবে জাতীয় চাঁদ দেখা কমিটি।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  ঈদুল আজহা   সম্ভাব্য তারিখ  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close