রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
রাজনীতি
এনসিপির জাতীয় কনভেনশন আজ
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: রোববার, ৩ মে, ২০২৬, ২:৩১ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

জ্বালানি, অর্থনীতি, মানবাধিকার ও গণভোট নিয়ে রাজধানীতে জাতীয় কনভেনশন করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)

রোববার (৩ মে) দলের সংস্কার বাস্তবায়ন কমিটির উদ্যোগে কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দিনব্যাপী চার পর্বে এ কনভেনশন অনুষ্ঠিত হবে। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, অ্যাক্টিভিস্ট, বিশেষজ্ঞ ও বিশিষ্টজনরা অংশ নেবেন।

সূচি অনুযায়ী, সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত উদ্বোধনী সেশন অনুষ্ঠিত হবে। এ সেশনে উপস্থিত থাকবেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন। স্বাগত বক্তব্য দেবেন দলের যুগ্ম আহ্বায়ক ও সংস্কার বাস্তবায়ন কমিটির উপপ্রধান সারোয়ার তুষার। প্যানেলিস্ট হিসেবে থাকবেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার, এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমসহ অন্যরা।

এরপর প্রথম সেশনে ‘অর্থনৈতিক পুনর্গঠন : দুদক, এনবিআর, ব্যাংকিং খাতের শৃঙ্খলা ও কর্মসংস্থান’ বিষয়ে আলোচনা হবে। এতে সেশন চেয়ার থাকবেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। আলোচনায় অংশ নেবেন সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুনসহ সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।

এদিন বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত দ্বিতীয় সেশনে ‘জ্বালানি নিরাপত্তা : বর্তমান সংকট ও ভবিষ্যৎ করণীয়’ বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হবে। এ সেশনে সভাপতিত্ব করবেন এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ।

আলোচনায় অংশ নেবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তানজীমউদ্দিন খানসহ অনেকে।

দুপুর ২টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত তৃতীয় সেশনে ‘মতপ্রকাশের স্বাধীনতা ও মানবাধিকার : বর্তমান ঝুঁকি ও করণীয়’ বিষয়ে আলোচনা হবে। এতে সেশন চেয়ার থাকবেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আলোচনায় অংশ নেবেন আইনজীবী ও মানবাধিকারকর্মী সারা হোসেন, সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলামসহ বিশিষ্টজনরা।

সবশেষে বিকেল ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত সমাপনী সেশনে ‘গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণে জুলাই সনদ, সংস্কার ও গণভোট’ বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হবে। এ সেশনে সভাপতিত্ব করবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

অংশ নেবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন এবং এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। সেশনটি সঞ্চালনা করবেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব।

কেকে/এলএ




আরও সংবাদ   বিষয়:  এনসিপি  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close