সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      
জাতীয়
সুপ্রিম কোর্টের এজলাসে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা, প্রতিবাদে মানববন্ধন
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: রোববার, ৩ মে, ২০২৬, ২:৫১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

টানা চার মাস সুপ্রিম কোর্টের এজলাসে সাংবাদিকদের প্রবেশে বাধা দেওয়ার প্রতিবাদে কালো কাপড় পরে মানববন্ধন কর্মসূচি পালন করেন সাংবাদিকরা।

রোববার (৩ মে) দুপুরে মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। 

দেশের সর্বোচ্চ আদালতের এজলাসে অবিলম্বে সাংবাদিকদের প্রবেশাধিকারসহ স্বাধীনতা ফিরিয়ে না দিলে আদালতসংক্রান্ত সংবাদ বর্জনের হুঁশিয়ারি দিয়েছেন কর্মরত সাংবাদিকরা।

এছাড়া গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পেশাগত দায়িত্ব পালনে বাধা দূর করার দাবিও জানান তারা। 

মানববন্ধনে সাংবাদিকরা বলেন, একটি স্বাধীন ও নিরপেক্ষ গণমাধ্যমই গণতন্ত্রের মূল ভিত্তি। অথচ, আদালতে প্রবেশাধিকার সীমিত করে গণমাধ্যমের কণ্ঠরোধ করা হচ্ছে। তাই সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করতে সরকার, প্রধান বিচারপতিসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।

তারা আরও বলেন, দেশে সাংবাদিকরা নিয়মিত হুমকি, হামলা ও হয়রানির শিকার হচ্ছেন, যা অত্যন্ত উদ্বেগজনক। এসব ঘটনার দ্রুত ও সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিচারের আওতায় আনার দাবি জানান তারা।

এছাড়া, বর্তমানে গ্রেপ্তারে থাকা সাংবাদিকদের বিরুদ্ধে যদি কোনো অপরাধ প্রমাণিত না হয়, তবে তাদের দ্রুত মুক্তির দাবিও জানানো হয়।

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  সুপ্রিম   কোর্ট   এজলাস   সাংবাদিক   নিষেধাজ্ঞা   মানববন্ধন  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close