মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম: বিকল লঞ্চ থেকে ৯৯৯-এ ফোন, ৮০ যাত্রী উদ্ধার      সেপ্টেম্বর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: ডা. জাহেদ      সালমান শাহর লাশ উত্তোলনের আদেশ বাতিল      সুশাসন ও সংস্কার ছাড়া বাজেট বাস্তবায়ন কঠিন      দেশজুড়ে কঠোর সতর্কতা      চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী      চীন পৌঁছেছেন প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
ঈশ্বরগঞ্জে পানিবন্দি গ্রামকে নিষ্কাশন উপযোগী করল প্রশাসন
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৩ মে, ২০২৬, ৩:১০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় ময়মনসিংহ ঈশ্বরগঞ্জ উপজেলার ঈশ্বরগঞ্জ ইউনিয়নের চরহোসেনপুর গ্রামের একটি পাড়ার বেশ কয়েকটি বাড়ির বাসিন্দা দীর্ঘদিন ধরে পানিবন্দি অবস্থায় দিনরাত পার করছিল। অবশেষে শনিবার বিকালে স্থানীয় গণ্যমান্য লোকদের সহযোগীতায় ঈশ্বরগঞ্জ উপজেলা প্রশাসন পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দিয়েছেন। এতে খুশি ভোক্তভোগী স্থানীয় বাসিন্দা। 

স্থানীয়রা জানান, এ এলাকায় পানি নিষ্কাশনের ব্যবস্থা না করায় বৃষ্টির পানি বের হওয়ার মতো পর্যাপ্ত কোনো রাস্তা ছিলো না। পানিবন্দি থাকায় অসহায় মানুষেদেস হাঁটু ও কোমর পানির ভেতরেই চলাচল করতে হতো। এই এলাকার অনেক ফসলি জমিও ছিল পানির নিচে। অবশেষে প্রশাসনের সহযোগীতায় জলাবদ্ধতার দুর্ভোগ থেকে রক্ষা পেল এলাকাবাসী।

সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, পানিবন্দি গ্রামবাসীর বিষয়টি জানতে পেরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমান পানিবন্দি গ্রামটিকে নিষ্কাশন উপযোগী করার উদ্যোগ নেন। পরে ইউএনওর নির্দেশনায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পানি নিষ্কাশনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। 

এরই ধারাবাহিকতায় শনিবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং উপজেলা সহকারী কমিশনার ভূমি সালাউদ্দিন বিশ্বাস সরেজমিনে পরিদর্শন করে কাঁচামাটিয়া নদীর একটি সংযোগ খালের সাথে চরহোসেনপুর গ্রামের একটি কালভার্টের কিছু অংশ এস্কেভেটর দিয়ে প্রশস্তকরণের মাধ্যমে পানি নিষ্কাশন ব্যবস্থা করে দেন। এতে দীর্ঘদিনের জলাবদ্ধতা থেকে রক্ষা পায় গ্রামবাসী।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাউদ্দিন বিশ্বাস বলেন, ‘দীর্ঘদিন ধরে চরহোসেনপুর গ্রামের একটি বড় এলাকা পানিবন্দি ছিল। ফলে ফসলি জমি রক্ষা ও চলাচলে জনদুর্ভোগ লাগবে ইউএনও মহোদয়ের নির্দেশনা ও উপস্থিতিতে স্থানীয়দের সহযোগীতায় জলাব্ধতা মুক্ত করা করা হয়েছে।’

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close