রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল      ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় স্কুলশিক্ষকসহ চারজনকে হত্যা      সাংবিধানিক নিয়মেই হবে স্থানীয় সরকার নির্বাচন : স্থানীয় সরকারমন্ত্রী      বঙ্গভবনে উঠেছেন নতুন রাষ্ট্রপতি      নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      
দেশজুড়ে
সাভার ও আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৩ মে, ২০২৬, ৩:৩১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সাভার ও আশুলিয়া এলাকায় পৃথক অভিযানে ৭ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

রোববার (৩ মে) সাভারের বিভিন্ন এলাকায় ২ ও ৩ মে পরিচালিত বিশেষ অভিযানের তথ্য জানায় পুলিশ। অভিযানে ইয়াবা ট্যাবলেট ও দেশীয় মদ উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, ডিবি পুলিশের একাধিক টিম গঠন করে এসব অভিযান চালানো হয়। প্রথম অভিযানে ২ মে রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে সাভার থানাধীন জয়নাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে কোরান আলী (৪৫), সজিব (২৩) ও ইমান আলীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ৩০ হাজার টাকা।

অপরদিকে, ৩ মে ভোর আনুমানিক ২টা ৩০ মিনিটে সামাইর এলাকায় অভিযান চালিয়ে ইউনুস (৩৫) ও মাইদুল (৩২) নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তাদের কাছ থেকে ১১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ৩৩ হাজার টাকা।

এছাড়াও, ২ মে রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে কমলাপুর এলাকায় অভিযান চালিয়ে চঞ্চল লুইচ রোজারিয়া (৫০) ও শান্ত ইসলাম (৩৪) নামের দুইজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৬৫ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ৬৫ হাজার টাকা।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে কোরান আলী ও চঞ্চল লুইচ রোজারিয়ার বিরুদ্ধে পূর্বে একটি করে মাদক মামলা রয়েছে। ধৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে। 

ডিবি পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close