রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
জলঢাকায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত
জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৩ মে, ২০২৬, ৩:৫৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নীলফামারীর জলঢাকায় নানা কর্মসূচির মধ্য দিয়ে ‘বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসথ পালিত হয়েছে।

রোববার (৩ মে) সকালে উপজেলার বিভিন্ন সাংবাদিক সংগঠনের সম্মিলিত আয়োজনে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দিবসটি উপলক্ষে সকালে জলঢাকা প্রেসক্লাব চত্বরে বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতাকর্মীরা নিজ নিজ ব্যানার নিয়ে একত্রিত হন। পরে সেখান থেকে একটি সম্মিলিত র‌্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়। 

র‌্যালীতে অংশ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জায়িদ ইমরুল মোজাক্কিন। এ সময় তিনি সাংবাদিকদের সাথে সংহতি প্রকাশ করেন এবং বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন। 

এর আগে, সাংবাদিক সংগঠনগুলো পৃথক পৃথক র‌্যালী নিয়ে স্থানীয় জিরোপয়েন্ট মোড়ে এক বিশাল সমাবেশে মিলিত হয়। জলঢাকা প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে পেশাগত নিরাপত্তা ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার দাবি জানানো হয়। 

সমাবেশে বক্তব্য রাখেন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক শাহজাহান কবির লেলিন, সিনিয়র সহ সাধারণ সম্পাদক সাংবাদিক আবেদ আলী, সহ সম্পাদক মাইদুল হাসান, মফস্বল সাংবাদিক সোসাইটি উপজেলা সভাপতি আল আমিন ইসলাম, সাধারণ সম্পাদক নুরুজ্জামান, জলঢাকা রিপোর্টার্স ক্লাব সভাপতি নজরুল ইসলাম মানিক, সাধারণ সম্পাদক তহমিদার রহমান মিলন ও প্রেসক্লাব সদস্য শরিফুল ইসলাম প্রিন্স প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক হাসানুজ্জামান সিদ্দিকী হাসান। 

বক্তারা তাদের বক্তব্যে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করা এবং সাংবাদিকদের সুরক্ষা প্রদানে প্রশাসনের সহযোগিতা কামনা করেন। সমাবেশে জলঢাকায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close