শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
রাজশাহী নগরীতে নারীসহ মাদক কারবারি গ্রেপ্তার ৪
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
প্রকাশ: রোববার, ৩ মে, ২০২৬, ৪:১০ পিএম
গ্রেফতারকৃত মাদক কারবারিরা । ছবি: প্রতিবেদক

গ্রেফতারকৃত মাদক কারবারিরা । ছবি: প্রতিবেদক

রাজশাহী নগরীতে নারীসহ চারজন মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে বোয়ালিয়া ও রাজপাড়া থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৫৪ পিস ইয়াবা, ১৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ এক হাজার টাকা জব্দ করা হয়।

রোববার (৩ মে) বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মো. গাজিউর রহমান পিপিএম। 

এ আগে, শনিবার দিবাগত রাতে নগরীর বোয়ালিয়া থানার খরবোনা নদীর ধার এলাকা ও রাজপাড়া থানার দাশপুকুর রেলগেট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলো নগরীর বোয়ালিয়া মডেল থানার খরবোনা নদীর ধার এলাকার মৃত ইদ্রিস শেখের মেয়ে মোসা. সেলিনা (৪৫) ও একই এলাকার মৃত শহিদের (পালিত) ছেলে মো. মো. মিঠু (২০)। নগরীর রাজপাড়া থানার ডিঙ্গাডোবা এলাকার মো সাজ্জাদ আলী রমজানের ছেলে তানজিম রায়হান (২০) ও মৃত আজাহার আলীর ছেলে মো. মাহতাব রাজু (৫০)। 

উপ-পুলিশ কমিশনার জানান, গ্রেপ্তার মাহতাব রাজুর বিরুদ্ধে রাজপাড়া থানায় ৬টি মাদক মামলা এবং একটি পেনাল কোডের মামলা বিচারাধীন রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করে সকালে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। 

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close