সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      
দেশজুড়ে
চলন্ত গাড়ির ওপর ভেঙে পড়ল বিশাল আমগাছ, অল্পের জন্য রক্ষা
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৩ মে, ২০২৬, ৪:৪৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পাইন্দং এলাকায় ঝড়ো হাওয়ায় একটি আমগাছ ভেঙে পড়ে চলন্ত প্রাইভেটকারের ওপর, এতে গাড়িটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এতে প্রায় এক ঘন্টা যান চলাচল বন্ধ হয়ে যায়। 

রোববার (৩ মে) দুপুর আনুমানিক দুইটার দিকে ফটিকছড়ি-রামগড় সড়কের পাইন্দং কেন্দ্রীয় ঈদগাহ মসজিদের সামনে এ ঘটনা ঘটে। 

জানা গেছে, প্রাইভেটকারটি রামগড়ের দিকে যাচ্ছিল। হঠাৎ দমকা হাওয়া শুরু হলে সড়কের পাশে থাকা একটি পুরোনো আমগাছ ভেঙে পড়ে। এ সময় গাছটি চলন্ত গাড়ির ওপর পড়লে গাড়ির সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তবে সৌভাগ্যবশত গাড়িতে থাকা যাত্রীরা অক্ষত রয়েছেন। ঘটনার পরপরই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে এবং সড়ক থেকে গাছ অপসারণের করে যান চলাচল স্বাভাবিক করে।

প্রত্যক্ষদর্শী পাইন্দং ইউপি সদস্য তাজুল ইসলাম বলেন, ‘ঝড়ো বাতাসে একটি শতবর্ষী আমগাছ ভেঙে চলন্ত গাড়ির ওপর পড়ে। এতে কেউ আহত না হলেও গাড়িটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার ২০-২৫ মিনিটের মধ্যেই ফায়ার সার্ভিস এসে গাড়ীটি উদ্ধার করে।’

ফটিকছড়ি ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা নজরুল ইসলাম জানান, দ্রুত সময়ের মধ্যে গাছ অপসারণ করে সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close