সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে সংবিধান সংশোধন কমিটি, বিরোধীদের ওয়াকআউট      তিস্তার পানি বিপদসীমার ওপরে, বন্যার শঙ্কা      ৯ জেলায় বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা      সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
গাজীপুরে মাদকবিরোধী পৃথক অভিযানে নারীসহ গ্রেপ্তার ৬
গাজীপুর সদর প্রতিনিধ
প্রকাশ: রোববার, ৩ মে, ২০২৬, ৬:০৬ পিএম
ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ

গাজীপুরের জয়দেবপুর থানা এলাকায় পৃথক তিনটি অভিযানে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ ছয়জনকে আটক করেছে পুলিশ। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আসামিদের কোর্ট হাজাতে পাঠানো হয়। 

শনিবার (২ মে) দিবাগত রাতে সদর উপজেলার মনিপুর বেলতলা ও দরগারচালা গ্রামের তিতুলতলা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে মাদকদ্রব্যসহ নগদ টাকা জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে আটটার দিকে দরগারচালা (তিতুলতলা) এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় ফাতেমা বেগম (৩৫) নামে এক নারীর ঘরে তল্লাশি চালিয়ে ৩৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া মাদক বিক্রির দুই হাজার ৬৯০ টাকা জব্দ করা হয়।

একই রাতে বানিয়ারচালা এলাকায় অভিযান চালিয়ে আক্তার হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তার কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পরে রাত ১১টার দিকে মনিপুর মধ্যপাড়া এলাকায় পৃথক আরেকটি অভিযানে নুরুল ইসলাম, মাহিম হোসেন, ইমন হোসেন ও মরিয়ম বেগমকে আটক করে পুলিশ। এ সময় নুরুল ইসলামের কাছ থেকে ১৫৫ পিস ইয়াবা ও নগদ ১৯ হাজার ৮০ টাকা, মাহিম হোসেনের কাছ থেকে ২৫ পিস এবং ইমন হোসেনের কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এছাড়া মরিয়ম বেগমের কাছ থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়।

জয়দেবপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নয়ন কর জানান, পুলিশ সুপারের নির্দেশনায় থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোট ২৫৬ পিস ইয়াবা ট্যাবলেট, এক কেজি গাঁজা এবং নগদ ২১ হাজার ৭৭০ টাকা জব্দ করা হয়েছে। 

আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করে রোববার দুপুরে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে। ভবিষ্যতেও মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

কেকে/এজে



মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close