শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      
দেশজুড়ে
কুমিল্লায় দুই হত্যার বিচারের দাবিতে মহাসড়ক অবরোধ
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৩ মে, ২০২৬, ৭:৪২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

‎‎কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় মাদক ব্যবসা ও সেবনের প্রতিবাদ করায় রাজমিস্ত্রি মোহাম্মদ বশির হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয়রা। এছাড়াও একই এলাকার স্কুলছাত্র মোহাম্মদ রাহাত হত্যার বিচারের দাবিও জানিয়েছেন অবরোধকারীরা।

রোববার (৩ মে) চৌদ্দগ্রাম থানার সামনে বিক্ষোভ হয়। এতে চৌদ্দগ্রাম পৌর এলাকার বৈদ্দ্যেরখিলে স্থানীয়রা অংশগ্রহণ করেছেন। এ সময় থানা ঘেরাও করতে দেখা গেছে।।

‎মানববন্ধনে বক্তব্য রাখেন মোশাররফ হোসেন, সাইদুল হোসেন সাব্বির, সাজিন ও বেলাল। এ সময় বক্তারা বলেন, বশির ও রাহাতের হত্যাকারীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং তারা পুলিশকে প্রভাবিত করার চেষ্টা করছে। হত্যাকারীরা ভারত থেকে অস্ত্র এনে গুলি চালিয়ে রাহাত ও বশিরকে হত্যা করেছে। হত্যাকারীরা কীভাবে প্রকাশ্যে ঘুরে বেড়ায়? যদি ৭২ ঘণ্টার মধ্যে খুনিদের গ্রেপ্তার করা না হয়, তাহলে আরও বড় আন্দোলন গড়ে তোলা হবে।

উল্লেখ্য, গত ২১ এপ্রিল রাতে চৌদ্দগ্রাম পৌর এলাকার বৈদ্দ্যেরখিল গ্রামে মাদক সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বারেক মিয়ার ছেলে আবু রশিদ ও একই এলাকার মানিক মিয়ার ছেলে নাদির এর সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় নাদিরের পক্ষের লোকজন আবু রশিদকে কুপিয়ে রক্তাক্ত জখম করে। খবর পেয়ে আবু রশিদ এর দুই ছেলে আসিফ ও পারভেজ দলবল নিয়ে এসে নাদিরের পক্ষের লোকজনের ওপর হামলা করে। হামলায় বশির গুরুতর আহত হয়। পরে আহত অবস্থায় বশির ও আবু রশিদকে স্থানীয়রা উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের অবস্থার অবনতি ঘটলে তাদের দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। দীর্ঘ চিকিৎসা শেষে সোমবার দিবাগত রাতে বশির ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেন।

এদিকে এই হত্যাকাণ্ডের মামলা নিয়ে পুলিশের পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে। অবরোধ চলাকালে স্থানীয়রা থানা ঘেরাও করে। অবরোধকারীদের শান্ত করতে বক্তব্য দেন চৌদ্দগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আরিফ হোসাইন।  

ওসি বলেন, কোন নেতা বা কারো আত্মীয় পরিচয়ে খুনীদের ছাড় দেওয়া হবে না। মামালা হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তার করা হবে।

কেকে/এজে



মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close