শনিবার, ২২ আগস্ট ২০২৬,
৭ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২২ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
দক্ষিণ কোরিয়ায় সড়ক দুর্ঘটনায় কালাইয়ের হাসিবুরের মর্মান্তিক মৃত্যু
কালাই (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৩ মে, ২০২৬, ৭:৫৯ পিএম
হাসিবুর রহমান

হাসিবুর রহমান

দক্ষিণ কোরিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন জয়পুরহাটের কালাই উপজেলার জিন্দারপুর ইউনিয়নের মহেশপুর গ্রামের মেধাবী শিক্ষার্থী হাসিবুর রহমান (২৩)। 

শনিবার (২ মে) রাতে সড়ক দুর্ঘটনার শিকার হন তিনি।

হাসিবুর রহমান মহেশপুর গ্রামের নিজাবুল ইসলাম হিরোর বড় ছেলে এবং দক্ষিণ কোরিয়ার জেওনবুক নামে ন্যাশনাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক শিক্ষার্থী ছিলেন।

শনিবার মধ্যরাতে পার্ট-টাইম কাজ শেষে বাসায় ফেরার পথে দুর্ঘটনার শিকার হন হাসিবুর রহমান। তিনি একটি ইলেকট্রিক স্কুটার চালিয়ে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি দ্রুতগামী গাড়ি তাকে সজোরে ধাক্কা দেয়। 

প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে, গাড়ির চালক মদ্যপ অবস্থায় ছিলেন বলে অভিযোগ উঠেছে।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় লাইফ সাপোর্টে রাখা হয়। চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা চালালেও মস্তিষ্কে গুরুতর আঘাতের কারণে শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। রোববার (৩ মে) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এই হৃদয়বিদারক ঘটনায় পরিবার ও স্বজনদের মাঝে নেমে এসেছে গভীর শোক। গ্রামের বাড়িতে চলছে কান্নার রোল, প্রিয় সন্তানের এমন অকাল মৃত্যু কেউই মেনে নিতে পারছেন না। 

এলাকাবাসী ও আত্মীয়-স্বজনরা জানিয়েছেন, হাসিবুর রহমান ছিলেন ভদ্র, মেধাবী ও পরিশ্রমী একজন তরুণ, যার ভবিষ্যৎ নিয়ে পরিবারের অনেক স্বপ্ন ছিল।

তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে শোকের মাতম। বিভিন্ন মহল থেকে শোক প্রকাশ করে তার রুহের মাগফিরাত কামনা করা হচ্ছে।

স্থানীয় মো. সুজাউল ইসলাম বলেন, ‘হাসিবুর রহমান ছিল আমাদের গ্রামের গর্ব, ভদ্র আর স্বপ্নভরা একটি ছেলে। তার এমন নির্মম ও অকাল মৃত্যু মেনে নেওয়া সত্যিই অসম্ভব।মনে হচ্ছে পুরো গ্রাম যেন স্তব্ধ হয়ে গেছে। আমরা সবাই, তার জন্য দোয়া করি, আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করেন এবং তার শোকাহত পরিবারকে ধৈর্য ধরার শক্তি দেন।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  দক্ষিণ কোরিয়ায় সড়ক দুর্ঘটনা   কালাই   মর্মান্তিক মৃত্যু   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close