শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
দেশজুড়ে
চৌমুহনীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন বিতরণ
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৩ মে, ২০২৬, ৮:১৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নোয়াখালীর চৌমুহনী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পাঁচ বাড়ি এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে ঢেউটিন বিতরণ করা হয়েছে। 

রবিবার (৩ এপ্রিল) নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের সাংসদ মো. বরকত উল্লাহ বুলু অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পাঁচ পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করেন।

সম্প্রতি ভয়াবহ অগ্নিকাণ্ডে এলাকার বেশ কয়েকটি পরিবারের বসতঘর পুড়ে যায়, এতে তারা ব্যাপক ক্ষতির সম্মুখীন হন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্ভোগ লাঘবে মানবিক সহায়তার অংশ হিসেবে এই ঢেউটিন বিতরণ করা হয়।

বরকত উল্লাহ বুলু বলেন, “দুর্যোগের সময় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যেন দ্রুত ঘুরে দাঁড়াতে পারে, সে লক্ষ্যে এই সহায়তা প্রদান করা হচ্ছে।” 

তিনি ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

অনুষ্ঠানে বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. কায়েসুর রহমান উপস্থিত ছিলেন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  চৌমুহনী   অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত   ঢেউটিন বিতরণ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close