রোববার, ২ আগস্ট ২০২৬,
১৮ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২ আগস্ট ২০২৬
শিরোনাম: মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      
দেশজুড়ে
বড়লেখায় কোটি টাকার ভারতীয় জিরাসহ গাড়ি জব্দ, গ্রেপ্তার ১
নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
প্রকাশ: রোববার, ৩ মে, ২০২৬, ৮:২১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় এক কোটি ১৬ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ৫ হাজার ৭৬০ কেজি ভারতীয় জিরা ও একটি ট্রাক জব্দ করেছে বিজিবি। 

শনিবার (২ মে) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে বড়লেখা উপজেলার সমনবাগ এলাকায় অভিযান চালিয়ে এসব জব্দ করা হয়। এসময় আবুল হোসেন (৫১) নামে একজনকে আটক করা হয়েছে। তিনি উপজেলার আরিঙ্গাবাজার দক্ষিণ এলাকার মৃত আলফাজ আলীর ছেলে। 

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে বিয়ানীবাজার ৫২-বিজিবি ব্যাটালিয়নের একটি বিশেষ টহলদল উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের সমনবাগ এলাকায় অভিযান চালায়। এসময় একটি ট্রাক আটক করা হয়। পরে ট্রাক থেকে ৫ হাজার ৭৬০ কেজি (১৯২ বস্তা) জিরা জব্দ করা হয় এবং আবুল হোসেনকে আটক করা হয়। জব্দ করা জিরার মূল্য এক কোটি ১৬ লাখ ৪০ হাজার টাকা। 

বিয়ানীবাজার ৫২-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, “ভারতীয় জিরা ও ট্রাকসহ আটক ব্যক্তিকে বড়লেখা থানায় সোপর্দ করা হয়েছে।”

বড়লেখা থানার ওসি মনিরুজ্জামান খান জানান, জিরা ও ট্রাকসহ আটক ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা হয়েছে এবং আজ রবিবার দুপুরে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। 

কেকে/এজে


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close