রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
নারায়ণগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেপ্তার
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৩ মে, ২০২৬, ৮:৩৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদকের একটি মামলায় যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত দুই জন আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

শনিবার (৩ মে) রাতে ফতুল্লার কুতুবপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে র‍্যাব। র‍্যাব-১১ এর অপারেশন অফিসার ক্যাপ্টেন রওনক এরফান খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলো—শরীয়তপুরের জাজিরা এলাকার আতিয়ার রহমানের ছেলে সোহাগ মিয়া (২৯) ও বরিশালের গৌরনদী এলাকার আবুল বেপারীর ছেলে হীরা বেপারী (২৭)।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, তাদের বিরুদ্ধে ২০২৩ ফতুল্লা থানায় দায়েরকৃত মাদক মামলার বিচারকার্য শেষে নারায়ণগঞ্জের বিজ্ঞ স্পেশাল জজ আদালত দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড প্রদান করেন। রায়ের পর থেকে তারা পালিয়ে বেড়াচ্ছিলেন।

কেকে/এজে


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close