শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
আদিতমারীতে ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক ও ঢেউটিন বিতরণ
আদিতমারী (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৩ মে, ২০২৬, ৮:৪২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

লাললমনিরহাট আদিতমারী উপজেলায় সম্প্রতি কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক ও ঢেউটিন এবং বিভিন্ন এতিমখানায় জিআর চাল বিতরণ করা হয়েছে।

রোববার (৩ মে) উপজেলা পরিষদের হলরুমে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের হতে বরাদ্দপ্রাপ্ত চেক, ঢেউটিন ও চাল বিতরণ করা হয়।

উপজেলা প্রশাসনের এ অনুষ্ঠানের আয়োজন করে। 

উপজেলা নির্বাহী অফিসার বিধান কান্তি হালদারের সভাপতিত্বে চেক, ঢেউটিন ও চাল বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি আদিতমারী-কালিগঞ্জ আসনের সাংসদ রোকন উদ্দিন বাবুল। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক।

বক্তব্য রাখেন আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব সালেকুজ্জামান প্রামাণিক, সাবেক সিনিয়র যুগ্ন আহ্বায়ক হাবিবুর রহমান হবি, সাবেক যুগ্ন আহ্বায়ক নাদিরুল ইসলাম মানিক প্রমুখ।

৫০টি ক্ষতিগ্রস্ত প্রত্যক পরিবারকে ১ বান্ডিল ঢেউটিন ও ৩ হাজার টাকার চেক এবং ১৫টি ধর্মীয় প্রতিষ্ঠানে ১ টন করে জিআর চাল বিতরণ করা হয়।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  আদিতমারী   ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবার   চেক ঢেউটিন বিতরণ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close