শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬,
২৭ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
খোলা কাগজের প্রতিবেদন দেখে হাফেজকে আর্থিক সহায়তা দিলেন ইউএনও
নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার
প্রকাশ: রোববার, ৩ মে, ২০২৬, ৮:৪৯ পিএম আপডেট: ০৩.০৫.২০২৬ ১০:০৯ পিএম
ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ

​কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের বড়বিল এলাকার এক অসহায় হাফেজের মানবেতর জীবনযাপনের খবর সংবাদমাধ্যমে দেখে দ্রুত সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। 

৩০ এপ্রিল (বৃহস্পতিবার) খোলা কাগজে “হাফেজ আহমদের মানবেতর জীবন, নুন আনতে পান্তা ফুরায়” শিরোনামে সচিত্র প্রতিবেদন প্রকাশ হলে—তা রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফজলে রাব্বানী চৌধুরীর নজরে আসে।

​প্রতিবেদনটি পড়ার পরপরই ইউএনও ওই হাফেজের পরিবারের তাৎক্ষনিক খোঁজখবর নেন এবং সরকারি সহায়তা প্রদানের নির্দেশ দেন। এরই ধারাবাহিকতায় রামু উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ওই পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। তাকে মাথা গোঁজার ঠাঁই সংস্কারের জন্য ২ বান্ডিল টিন ও দৈনন্দিন অভাব ও জরুরি প্রয়োজন মেটানোর জন্য নগদ ১০ হাজার টাকা দেয়া হয়েছে।
​সহায়তা প্রদানকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফজলে রাব্বানী চৌধুরী জানান, “আমরা মূলত জনগণের সেবক। সাধারণ মানুষের দুঃখ-দুর্দশা লাঘব করা আমাদের নৈতিক দায়িত্ব। সংবাদপত্রের মাধ্যমে আমরা জানতে পারি গর্জনিয়ার বড়বিল এলাকায় এই হাফেজ পরিবারটি অত্যন্ত মানবেতর জীবন পার করছে। তাই প্রশাসনের পক্ষ থেকে দ্রুত তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি।”

​তিনি আরও জানান, “সরকারের পক্ষ থেকে দুস্থ ও অসহায় মানুষের কল্যাণে এ ধরনের মানবিক সহায়তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

সংবাদ প্রকাশের অল্প সময়ের মধ্যে উপজেলা প্রশাসনের এমন কার্যকর ও সংবেদনশীল পদক্ষেপে এলাকায় স্বস্তি ফিরে এসেছে। স্থানীয় বাসিন্দারা ইউএনও’র এই মহানুভবতার প্রশংসা করেছেন। হাফেজের পরিবারও প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জানায়, এই সহায়তায় তাদের দীর্ঘদিনের দুর্ভোগ কিছুটা হলেও লাঘব হবে।

কেকে/এজে


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close