শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
ধলেশ্বরী নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের সময় তিনটি ভেকু জব্দ
কেরানীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৩ মে, ২০২৬, ৯:২১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ঢাকার কেরানীগঞ্জ উপজেলার ধলেশ্বরী নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের সময় অভিযান চালিয়ে তিনটি ভাসমান ভেকু জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৩ মে) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উমর ফারুকের নেতৃত্বে পূর্ব জাজিরা এলাকায় মোবাইল কোর্ট চালানো হয়। 

এ সময় নদী থেকে গ্রাব মেশিন দিয়ে অবৈধভাবে মাটি উত্তোলনের প্রমাণ পাওয়া গেলে ৩টি মাটি কাটার গ্রাব জব্দ করা হয়।

অভিযানে জাজিরা পুলিশ ফাঁড়ির সদস্যরা সহযোগিতা করেন। জব্দকৃত ভেকুগুলো বর্তমানে জাজিরা পুলিশ ফাঁড়ির হেফাজতে রাখা হয়েছে।

অভিযোগ রয়েছে, কোন্ডা ইউনিয়নের মধুর বাজার এলাকার এসি আলী এবং খৈলারচর এলাকার শাহ জালাল অবৈধভাবে মাটি উত্তোলন করে আসছিলো।

এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 

নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলন বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন মোহাম্মদ ওমর ফারুক। 

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ধলেশ্বরী নদী   অবৈধভাবে মাটি উত্তোলন   ভেকু জব্দ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close