শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      
দেশজুড়ে
হাওরাঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের বিশেষ কার্ডের মাধ্যমে সহায়তা দেওয়া হবে
লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৩ মে, ২০২৬, ১০:০৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

হাওরাঞ্চলে অকাল বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে সরকার। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রণয়ন করে বিশেষ কার্ডের মাধ্যমে খাদ্য ও আর্থিক সহায়তা দেওয়া হবে।

রোববার (৩ মে) দুপুরে লালমনিরহাটের বড়বাড়িতে বিদ্যানন্দ ফাউন্ডেশনের ‘জাকাত ভিত্তিক আত্মকর্মসংস্থান প্রকল্প’-এর অধীনে আত্মকর্মসংস্থান উপকরণ বিতরণ অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের কর্মকর্তারা এ তথ্য জানান।

এ সময় জানানো হয়, কিশোরগঞ্জ, নেত্রকোনা, সুনামগঞ্জ ও হবিগঞ্জসহ হাওরাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় আকস্মিক বন্যায় ধান তলিয়ে যাওয়ায় কৃষকরা চরম ক্ষতির সম্মুখীন হয়েছেন। সরকার এই দুর্যোগে কৃষকদের পাশে আছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের বিশেষ কার্ড দেওয়া হবে, যার আওতায় তারা আগামী তিন মাস নিয়মিত খাদ্যশস্য ও আর্থিক অনুদান পাবেন।

তিস্তা মহাপরিকল্পনা নিয়ে বলা হয়, দেশের উত্তরাঞ্চলের জীবন-মরণ সমস্যা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের বিষয়ে নীতিনির্ধারণী পর্যায়ে সবাই একমত পোষণ করেছেন। প্রকল্পের কারিগরি সমীক্ষা ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। 

খুব দ্রুতই এর মাঠ পর্যায়ের কাজ শুরু হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

অনুষ্ঠানে বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে স্থানীয় দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে আত্মকর্মসংস্থানের উপকরণ বিতরণ করা হয়। এর আওতায় ২০ জনকে গরু, ২০ জনকে সেলাই মেশিন, ৩৩ জনকে মুদি দোকানের সামগ্রী ও ২০ জনকে প্যাডেল চালিত ভ্যান প্রদান করা হয়।

উপকরণ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্থানীয় উপকারভোগীরা। 

তারা জানান, এই সহায়তা তাদের স্বাবলম্বী হওয়ার পথে বড় ভূমিকা রাখবে। 

অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  হাওরাঞ্চল   ক্ষতিগ্রস্ত কৃষক   বিশেষ কার্ড   সহায়তা দেওয়া  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close