শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
শিবচরে প্রেম বিচ্ছেদের জেরে টাওয়ারে যুবক
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৪ মে, ২০২৬, ১০:৩৫ এএম

প্রেমিকার সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পর চরম হতাশায় পড়ে আত্মহত্যার উদ্দেশ্যে প্রায় ৪৬০ ফুট উঁচু বৈদ্যুতিক টাওয়ারে উঠে পড়েন এক যুবক। টানা সাড়ে ৪ ঘণ্টার উত্তেজনাপূর্ণ পরিস্থিতির পর আইনশৃঙ্খলা বাহিনী, ফায়ার সার্ভিস ও স্বজনদের প্রচেষ্টায় তাকে জীবিত উদ্ধার করা হয়।

রোববার (৩ মে) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে উপজেলার শিরুয়াইল ইউনিয়নের দফাদারকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। উদ্ধার হওয়া যুবক হাসান শিকদার (২২), শিবচর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মৃত সূর্য শিকদারের ছেলে।

স্থানীয়রা জানান, প্রেম বিচ্ছেদের কষ্ট সহ্য করতে না পেরে হাসান বাড়ি থেকে প্রায় ১০ কিলোমিটার দূরের একটি উচ্চক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক টাওয়ারে উঠে যান। সেখান থেকে তিনি প্রেমিকাকে ফোনে যোগাযোগ করে সম্পর্ক পুনরুদ্ধারের দাবি জানান এবং তাকে ঘটনাস্থলে আসতে বলেন। অন্যথায় লাফ দিয়ে আত্মহত্যা করবেন বলে হুমকি দেন।

ঘটনার খবর দ্রুত ছড়িয়ে পড়লে এলাকার মানুষজন ভিড় জমাতে শুরু করেন। একই সঙ্গে হাসানের এক ঘনিষ্ঠ বন্ধু ঘটনাস্থলে এসে টাওয়ারে উঠে তাকে বোঝানোর চেষ্টা করেন। পরে শিবচর থানা পুলিশ, নিলখী তদন্ত কেন্দ্রের পুলিশ, ফায়ার সার্ভিস ও পল্লী বিদ্যুৎ বিভাগের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে সমন্বিত উদ্ধার অভিযান শুরু করেন।

দীর্ঘ সময় ধরে বোঝানোর পর অবশেষে রাত সাড়ে ১০টার দিকে হাসান তার বন্ধুর সহায়তায় নিচে নেমে আসেন। 

পরবর্তীতে পুলিশ তাকে নিরাপত্তার স্বার্থে থানায় নিয়ে যায় এবং পরে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

শিবচর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তপন কুমার ঘোষ বলেন, “আমরা ঘটনাস্থলে পৌঁছে ধৈর্য সহকারে পরিস্থিতি সামাল দিয়ে প্রায় সাড়ে ৪ ঘণ্টা চেষ্টার পর তাকে জীবিত উদ্ধার করতে সক্ষম হই।”

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  শিবচর   প্রেম বিচ্ছেদ   যুবক  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close