রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
মেহেরপুর-চুয়াডাঙ্গা মহাসড়কে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট
মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৪ মে, ২০২৬, ১১:১৮ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মেহেরপুর-চুয়াডাঙ্গা মহাসড়কে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ঘোষণা করেছে জেলা বাস মালিক ও শ্রমিক ইউনিয়ন। 

রোববার (৩ মে) সন্ধ্যা থেকে শুরু হওয়া ধর্মঘটের কারণে আজও বাস চলাচল বন্ধ রয়েছে। 

এর আগে, রোববার দুপুরে বাসের চালক ও সুপারভাইজারকে মারধরের ঘটনার প্রতিবাদে এ ধর্মঘটের ডাক দেওয়া হয়।  হঠাৎ করে লোকাল বাস বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন এ সড়কের যাত্রীরা।

জানা গেছে, রোববার দুপুরে মেহেরপুর থেকে চুয়াডাঙ্গার উদ্দেশ্যে গোল্ডেন ট্রাভেলস এর একটি লোকাল বাস ছেড়ে যায়। বাসটি মেহেরপুর সদর উপজেলার আমঝুপি বাজার এলাকায় পৌঁছালে একই পথে চলাচলরত একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষের মতো পরিস্থিতি সৃষ্টি হয়। এ সময় রাব্বি হোসেন নামের এক মোটরসাইকেল আরোহী গোল্ডেন ট্যাভেলস বাসের চালক সোহেল রানা ও সুপারভাইজারকে মারধর করেন।

ঘটনার প্রতিবাদে পরিবহন শ্রমিকরা মহাসড়কে বাস চলাচল বন্ধ করে দেয় এবং পরে অনির্দিষ্টকালের ধর্মঘটের ঘোষণা দেওয়া হয়।

শ্রমিকদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ায় তারা এ কর্মসূচি দিতে বাধ্য হয়েছেন। অভিযুক্তদের বিরুদ্ধে সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত অবরোধ চলবে বলেও জানান তারা।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close