শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
বিশুদ্ধ পানি নিশ্চিতে করিম-বানু ফাউন্ডেশনের সুন্দরগঞ্জে টিউবওয়েল স্থাপন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৪ মে, ২০২৬, ১২:৩৫ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বিশুদ্ধ পানি সরবরাহের উদ্দেশ্যে টিউবওয়েল স্থাপন করেছে করিম-বানু ফাউন্ডেশন। মানবিক কাজের অংশ হিসেবে সারাদেশে বিনামূল্যে টিউবওয়েল স্থাপনের লক্ষ্য নিয়ে সুন্দরগঞ্জে এ কার্যক্রমের সূচনা করা হয়।

করিম-বানু ফাউন্ডেশনের চেয়ারম্যান ইউসুফ হোসেন বলেন, “রাসূল (সা.) বলেছেন, পানি পান করানো অপেক্ষা অধিক সওয়াবপূর্ণ সদকা আর নেই। তাই করিম-বানু ফাউন্ডেশনের উদ্যোগে সুন্দরগঞ্জে নলকূপ স্থাপন করা হয়েছে। পর্যায়ক্রমে সারাদেশে নলকূপ স্থাপন করা হবে।”

উল্লেখ্য, “মানবতার পাশে, মানুষের কল্যাণে”—এই স্লোগানকে ধারণ করে সমাজের পীড়িত, অসহায়, দরিদ্র, দুর্বল ও মানবেতর জীবনযাপনকারী প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমানের উন্নয়ন এবং সার্বিক সহায়তা প্রদানের লক্ষ্যে কাজ করে যাচ্ছে করিম-বানু ফাউন্ডেশন।

করিম-বানু ফাউন্ডেশনের চেয়ারম্যান ইউসুফ হোসেনের অর্থায়নে নিয়মিত হাজার হাজার দরিদ্র মানুষের খাবারের ব্যবস্থা করা হচ্ছে। সেই সঙ্গে দেশের বিভিন্ন মসজিদ ও মাদরাসায় বয়স্ক এবং স্কুল-কলেজ ও আলিয়া মাদরাসার শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে সহিহ-শুদ্ধভাবে কোরআন ও নামাজ শিক্ষা কোর্স চালু করেছে প্রতিষ্ঠানটি।

করিম-বানু ফাউন্ডেশনের উদ্যোগে শীতকালে সারাদেশে কয়েক হাজার মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। দেশব্যাপী অসহায় পরিবারের মাঝে ইফতার ও খাদ্যসামগ্রীও বিতরণ করা হয়েছে।

ফাউন্ডেশন সূত্রে জানা যায়, ঢাকা, উত্তরবঙ্গ, দক্ষিণাঞ্চলসহ সারাদেশের প্রত্যন্ত অঞ্চলে কম আয়ের অসহায় ও অতিদরিদ্র মানুষের মাঝে নিয়মিত খাদ্যসামগ্রী বিতরণ করছে করিম-বানু ফাউন্ডেশন। প্রতিষ্ঠানের কর্মকর্তারা হতদরিদ্র মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য পৌঁছে দিচ্ছেন।

এ বিষয়ে ইউসুফ হোসেন বলেন, “করোনা সংকটকাল থেকেই আমরা মানুষের পাশে দাঁড়াচ্ছি। অতীতেও বিভিন্ন দুর্যোগ-দুর্ঘটনায় মানুষের পাশে ছিল করিম-বানু ফাউন্ডেশন। শীতে কষ্ট পাওয়া দুস্থ মানুষের পাশেও ছিল এই প্রতিষ্ঠান। সারাদেশে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করে আসছে বছরের পর বছর ধরে। ভবিষ্যতে নারীর ক্ষমতায়ন ও বেকারদের কর্মসংস্থান সৃষ্টিতেও ভূমিকা রাখবে করিম-বানু ফাউন্ডেশন।”

সামাজিক দায়বদ্ধতামূলক কার্যক্রম সম্পর্কে তিনি বলেন, “সমাজের অসহায়, গরিব ও দুঃখী মানুষের কল্যাণে বিত্তবানদের এগিয়ে আসা জরুরি। করিম-বানু ফাউন্ডেশনের মতো দেশের অন্যান্য বড় শিল্পগোষ্ঠীও এগিয়ে এলে সাধারণ মানুষ আরও বেশি উপকৃত হবে।”

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  ফাউন্ডেশন   সুন্দরগঞ্জ   টিউবওয়েল স্থাপন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close