রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
টঙ্গীবাড়ীতে বিএনপি নেতার বিরুদ্ধে দোকানঘর ভেঙে দেওয়ার অভিযোগ
টঙ্গীবাড়ী প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৪ মে, ২০২৬, ১:৫২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার শিমুলিয়া ইউনিয়নে এক দরিদ্র চা-দোকানির দোকানঘর ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন বিএনপির এক নেতার বিরুদ্ধে।

ভুক্তভোগী শামসু শেখ (৪৫) ওই এলাকার মৃত সাইজুদ্দিন শেখের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ অবস্থায় স্ত্রী ও তিন কন্যাসন্তান নিয়ে মানবেতর জীবনযাপন করে আসছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শামসু শেখের আর্থিক দুরবস্থা বিবেচনায় নিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান আলদি ব্রিজের দক্ষিণ পাশে সরকারি খালের ওপর একটি ছোট চায়ের দোকান বসানোর ব্যবস্থা করে দেন। ওই দোকান থেকেই কোনোভাবে পরিবারটির জীবিকা নির্বাহ হচ্ছিল।

অভিযোগ রয়েছে, রোববার (৩ মে) সকালে কোনো প্রকার পূর্ব নোটিশ ছাড়াই কে-শিমুলিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অরুন তালুকদারের নির্দেশে ৫–৭ জন লোক এসে দোকানটি ভেঙে ফেলে। এ সময় দোকানের মালামালও ক্ষতিগ্রস্ত হয় বলে জানান ভুক্তভোগী।

শামসু শেখ অভিযোগ করে বলেন, “আমি অসুস্থ মানুষ। এই দোকানই ছিল আমার পরিবারের একমাত্র আয়ের উৎস। হঠাৎ করে এসে দোকান ভেঙে ফেলায় আমরা এখন নিঃস্ব হয়ে পড়েছি।”

শামসু শেখের আত্মীয় জাকির হোসেন বেপারি বলেন, “সরকারি জমিতে দোকানঘর। সরকারের প্রয়োজনে ভেঙে দিলে আমাদের দুঃখ থাকত না। কিন্তু অরুন তালুকদার কী কারণে ভাঙলেন, তার বিচার চাই।”

এ বিষয়ে অভিযুক্ত বিএনপি নেতা অরুন তালুকদার মুঠোফোনে বলেন, “দোকানঘর ভাঙার বিষয়ে আমি কিছু জানি না। তাদের সঙ্গে আমার পূর্ব বিরোধ ছিল, যার কারণে তারা আমার নাম বলেছে।”

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় প্রশাসনের কাছে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

টঙ্গীবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. মনিরুল হক ডাবলু বলেন, “এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”


কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:   বিএনপি   অভিযোগ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close