শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
কুষ্টিয়া মেডিকেলে হামের উপসর্গ নিয়ে আরও ১ শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া
প্রকাশ: সোমবার, ৪ মে, ২০২৬, ২:২৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় রায়ান (৭ মাস) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (৩ মে) দিবাগত মধ্যরাতে শিশুটি মারা যায়। রায়ান মেহেরপুর সদর উপজেলার আলমপুর গ্রামের রাবিব আলীর ছেলে।

মেডিকেল কলেজ সূত্রে জানা গেছে, শুক্রবার (১ মে) হামের উপসর্গ নিয়ে শিশু রায়ানকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়।

রোববার দিবাগত মধ্যরাতে তার মৃত্যু হয়। কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. নাসরিন এ তথ্য নিশ্চিত করেন। এ নিয়ে জেলায় বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৯ জন শিশুর মৃত্যু হলো।

ডা. নাসরিন জানান, মার্চ মাসের মাঝামাঝি সময়ে হামের সংক্রমণ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল, ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে মোট ১ হাজার ২৪ জন শিশু ভর্তি হয়েছে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও ৪৭ জন শিশু ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালগুলোতে চিকিৎসাধীন রয়েছে ১৪৭ জন শিশু।


আরও সংবাদ   বিষয়:  কুষ্টিয়া মেডিকেল   হাম   শিশুর মৃত্যু  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close