মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম: একযোগে ১৬ ডেপুটি-সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ      বিকল লঞ্চ থেকে ৯৯৯-এ ফোন, ৮০ যাত্রী উদ্ধার      সেপ্টেম্বর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: ডা. জাহেদ      সালমান শাহর লাশ উত্তোলনের আদেশ বাতিল      সুশাসন ও সংস্কার ছাড়া বাজেট বাস্তবায়ন কঠিন      দেশজুড়ে কঠোর সতর্কতা      চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
ডিজিটাল যুগে অচল ডাকঘর, হারাচ্ছে ঐতিহ্যবাহী সেবার গুরুত্ব
নির্মল রায়, গঙ্গাচড়া (রংপুর)
প্রকাশ: সোমবার, ৪ মে, ২০২৬, ৩:১৫ পিএম

একসময় গ্রামীণ জনজীবনের অন্যতম প্রাণকেন্দ্র ছিল ডাকঘর। চিঠিপত্র আদান-প্রদান, মানি-অর্ডার কিংবা সরকারি যোগাযোগ—সবকিছুতেই নির্ভরযোগ্য মাধ্যম ছিল এই প্রতিষ্ঠান। কিন্তু প্রযুক্তিনির্ভর বর্তমান সময়ে সেই ডাকঘরই অনেক স্থানে পরিণত হয়েছে অবহেলা ও অপ্রয়োজনীয়তার প্রতীকে।

রংপুরের গঙ্গাচড়া উপজেলার লক্ষীটারী ইউনিয়নের একটি ডাকঘরের চিত্র যেন সেই বাস্তবতারই প্রতিফলন। সরেজমিনে দেখা গেছে জরাজীর্ণ ভবন, মরিচা ধরা তালাবদ্ধ দরজা এবং দেয়ালে শ্যাওলার আস্তরণ—সব মিলিয়ে এটি যেন দীর্ঘদিন ব্যবহারের বাইরে পড়ে থাকা একটি স্থাপনা। ডাকবাক্সটিও ভাঙাচোরা অবস্থায় ঝুলে আছে, যা কার্যত আর ব্যবহারযোগ্য নয়।

একসময় গ্রামীণ জীবনে ডাকঘরের গুরুত্ব ছিল অপরিসীম। মোবাইল ফোন ও ইন্টারনেটের আগের যুগে চিঠিই ছিল যোগাযোগের প্রধান মাধ্যম। প্রবাসী স্বজনের খবর, চাকরির নিয়োগপত্র, এমনকি পরীক্ষার ফলাফল—সবই পৌঁছাত ডাকসেবার মাধ্যমে। পাশাপাশি মানি-অর্ডারের মাধ্যমে অর্থ লেনদেন ছিল সাধারণ মানুষের জন্য সহজ ও নিরাপদ একটি পদ্ধতি।

বর্তমানে মোবাইল ফোন, ইন্টারনেট, মোবাইল ব্যাংকিং এবং কুরিয়ার সেবার বিস্তারের ফলে ডাকঘরের প্রচলিত সেবাগুলো অনেকটাই অপ্রয়োজনীয় হয়ে পড়েছে। বিকাশ, নগদসহ বিভিন্ন ডিজিটাল আর্থিক সেবা এখন মানুষের হাতের মুঠোয়। ফলে ডাকঘরের ওপর নির্ভরশীলতা দ্রুত কমে যাচ্ছে।

স্থানীয়রা জানান, ডাকঘর এখন নামেই আছে। দরজা সবসময় বন্ধ থাকে, আমাদের কোনো কাজেই আসে না।

শুধু লক্ষীটারী ইউনিয়ন নয়, উপজেলার বিভিন্ন ইউনিয়নেই একই ধরনের চিত্র দেখা যাচ্ছে। জনবল সংকট, তদারকির অভাব এবং আধুনিকায়নের ঘাটতিতে ডাকঘর গুলো কার্যত নিষ্ক্রিয় হয়ে পড়ছে।

লক্ষীটারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদী বলেন, ‘ডাকঘরকে টিকিয়ে রাখতে হলে এর কার্যক্রমে আধুনিকায়ন জরুরি। ডিজিটাল সেবা, ই-কমার্স লজিস্টিকস বা সরকারি অনলাইন সেবার সঙ্গে সমন্বয় করলে এটি আবারও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।’

তিনি আরও বলেন, ‘সময়োপযোগী পরিবর্তন না আনলে প্রয়োজনীয় প্রতিষ্ঠানও একসময় অপ্রয়োজনীয় হয়ে পড়ে। গঙ্গাচড়ার এই ডাকঘর তারই একটি উদাহরণ।’

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close