রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: বঙ্গভবনে উঠেছেন নতুন রাষ্ট্রপতি      নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      
দেশজুড়ে
নাটোরে স্ত্রী-সন্তানের হাতে খুন ব্যবসায়ী, মা-ছেলে আটক
সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৪ মে, ২০২৬, ৩:২২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নাটোরের সিংড়া উপজেলায় নিজ বাড়িতে রফিকুল ইসলাম রুবেল (৪০) নামে এক মৎস্য ব্যবসায়ীকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তার স্ত্রী ও সন্তানের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্ত্রী শিউলী বেগম ও ছেলে রয়েলকে আটক করেছে পুলিশ। 

রোববার (৩ মে) দিনগত রাতে উপজেলার ইটালী ইউনিয়নের বিষ্ণুপুর এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত রফিকুল ইসলাম রুবেল একই এলাকার মৃত কেরামত আলীর ছেলে। তিনি পেশায় একজন মৎস্য ব্যবসায়ী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার রাতে স্ত্রী ও সন্তানের সঙ্গে রুবেলের পারিবারিক বিষয় নিয়ে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে রাগ করে তিনি আলাদা একটি কক্ষে ঘুমাতে যান। এরপর গভীর রাতে সুযোগ বুঝে স্ত্রী ও সন্তান মিলে দা দিয়ে তার গলা কেটে হত্যা করে বলে অভিযোগ রয়েছে।

সকালে স্বজনদের কান্নাকাটির শব্দ শুনে প্রতিবেশীরা ঘটনাস্থলে গিয়ে ঘরের ভেতর রুবেলের গলাকাটা রক্তাক্ত মরদেহ দেখতে পান। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে সিংড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

ঘটনার পরপরই নাটোর ডিবি পুলিশের একটি চৌকশ দল অভিযান চালিয়ে অভিযুক্ত স্ত্রী শিউলী বেগম ও ছেলে রয়েলকে আটক করেন। তাদের দেওয়া তথ্যমতে, বাড়ির পাশের একটি পুকুর থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত দা এবং রক্তমাখা জামাকাপড় উদ্ধার করা হয়।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে আটককৃতরা হত্যার কথা স্বীকার করেছে। তবে কী কারণে এমন নৃশংস ঘটনা ঘটেছে, তা বিস্তারিত জিজ্ঞাসাবাদের মাধ্যমে জানা যাবে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  নাটোর   খুন   ব্যবসায়ী  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close