রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
দেবিদ্বারে সাব্বির হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান আটক
দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৪ মে, ২০২৬, ৩:৪৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত আমিনুল ইসলাম সাব্বির হত্যা মামলার আসামি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মো. মোকবল হোসেন মুকুলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৪ মে) সকাল ১০টার দিকে উপজেলার গুনাইঘর উত্তর ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে তাকে আটক করা হয়।

পরে সাব্বির হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। বিষয়টি বেলা ১১টার দিকে নিশ্চিত করেন দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান।

গ্রেপ্তার মুকুল গুনাইঘর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। তিনি কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।

মামলার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট তৎকালীন রাজনৈতিক পরিস্থিতিতে জনতার আন্দোলনের সময় দেবিদ্বার থানা এলাকায় গুলিবিদ্ধ হন অটোরিকশাচালক আমিনুল ইসলাম সাব্বির। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ২১ দিন পর তার মৃত্যু হয়।

ঘটনার পর একই বছরের ৮ সেপ্টেম্বর সাব্বিরের মামা নাজমুল হাসান বাদী হয়ে সাবেক এমপি আবুল কালাম আজাদসহ ৯৯ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন মুকুল চেয়ারম্যান।

গ্রেপ্তারের সময় মুকুল তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি কোনো অন্যায় করিনি এবং রাজনৈতিকভাবে হয়রানির শিকার হয়েছি।”

নিহত সাব্বির (১৭) দেবিদ্বার পৌর এলাকার বাসিন্দা ছিলেন। তিনি স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন এবং পরিবারের সহায়তায় অটোরিকশা চালাতেন।

ওসি মনিরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। পরে মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতের মাধ্যমে কুমিল্লা কারাগারে পাঠানো হবে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  দেবিদ্বার   সাব্বির হত্যা   মামলা   ইউপি চেয়ারম্যান   আটক  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close