সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      ব্যাংককের বারে ভয়াবহ আগুন, নিহত অন্তত ২৭ জন      একদিনের সফরে বরিশালের পথে প্রধানমন্ত্রী      রাজধানীতে জলাবদ্ধতা      
রাজনীতি
সংসদকে প্রাণবন্ত করতে কাজ করবে নারী এমপিরা : মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৪ মে, ২০২৬, ৩:৩৪ পিএম আপডেট: ০৪.০৫.২০২৬ ৪:৫২ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ও সংসদকে প্রাণবন্ত করতে নতুন নারী সাংসদরা (এমপি) কাজ করবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন, সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ সোমবার (৪ মে) ঢাকার শেরেবাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে সরকারদলীয় জোটের সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিতদের শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন।

এছাড়াও দেশ ও গণতন্ত্রের পক্ষে নতুন নারী সংসদ সদস্যরা ভূমিকা রাখবে বলেও জানান মির্জা ফখরুল।
 
এ সময় নতুন সাংসদরা দেশের উন্নয়ন এবং সাম্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করেন।
 
দুপুরে ঢাকার জিয়া উদ্যানে সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করতে আসেন সংরক্ষিত নারী আসনের সাংসদরা। শপথ নেওয়ার পর প্রথম কর্মসূচি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিস্থলে শ্রদ্ধা জানানোকে বেছে নিয়েছেন তারা।

 
এ সময় গণমাধ্যমের সামনে নিজেদের কর্মপরিকল্পনা তুলে ধরেন নারী সাংসদরা। 

তারা বলেন, নারী এবং শিশুদের অধিকার রক্ষা ও সামাজিক বৈষম্য দূর করার ওপর গুরুত্ব দিবেন তারা।
 
মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও চিফ হুইপ নুরুল ইসলাম মনিসহ কেন্দ্রীয় নেতাদের সাথে নিয়ে আনুষ্ঠানিকভাবে শ্রদ্ধা নিবেদন করেন তারা।
 
এছাড়াও সংসদকে প্রাণবন্ত করতে নতুন সংসদ সদস্যরা ভূমিকা রাখবেন এমন প্রত্যাশার কথা জানান দলের সিনিয়র নেতারা।
 
রোববার (৩ মে) ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত ৪৯ জন সদস্য শপথ নেন। রাত ৯টার দিকে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ জাতীয় সংসদের শপথকক্ষে তাদের শপথবাক্য পাঠ করান।
 
সংসদ সচিবালয় জানায়, বিএনপি জোট থেকে ৩৬ জন, জামায়াতে ইসলামীর জোট থেকে ১২ জন ও স্বতন্ত্র জোট থেকে একজন শপথ নেন। শপথ গ্রহণ শেষে নববির্বাচিত সাংসদরা রীতি অনুযায়ী সংসদ সচিবের রুমে শপথ বইয়ে সই করেন।
 
জানা যায়, সংরক্ষিত নারী আসন মোট ৫০টি। এর মধ্যে জামায়াত জোট ১৩টি নারী আসন পেয়েছে। কিন্তু তাদের একজন এখনও নির্বাচিত হননি। তাদের প্রার্থী মনিরা শারমিনের মনোনয়ন বাছাইয়ে বাতিল হয়। আর নির্ধারিত সময়ের পরে যাওয়ায় তাদের আরেক প্রার্থী নুসরাত তাবাসসুমের মনোনয়ন গ্রহণ করেননি রিটার্নিং কর্মকর্তা। পরে আদালতের নির্দেশে তার মনোনযনপত্র গ্রহণ করা হয় ও বাছাইয়ে বৈধ হয়। তবে, তাকে এখনও নির্বাচিত ঘোষণা করা হয়নি। অন্যদিকে মনিরা শারমিন ইসির সিদ্ধান্তের বিরুদ্ধে রিট করেছেন। সেটি এখনও নিষ্পত্তি হয়নি।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  সংসদকে প্রাণবন্ত করা   নারী এমপি   মির্জা ফখরুল  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close