শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      
দেশজুড়ে
সালথায় শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগে শিক্ষার্থীদের ক্লাস বর্জন
‎সালথা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৪ মে, ২০২৬, ৪:২৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ফরিদপুরের সালথা উপজেলার কাগদী মুরুটিয়া আলহাজ্ব মো. আব্দুল মজিদ স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মামুন শরীফের (মাসুম) এর বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ এনে ক্লাস বর্জন করেছে শিক্ষার্থীরা। এতে প্রতিষ্ঠানের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার দবির উদ্দিন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
‎সোমবার (৪ মে) সকাল সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা ক্লাস থেকে বের হয়ে স্কুল প্রাঙ্গণে জড়ো হয়। 

এ সময় তারা প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে বিভিন্ন স্লোগান দেয়। পুরো বিদ্যালয়জুড়ে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। ‎শিক্ষার্থীরা স্কুল ভবনের বারান্দা ও মাঠে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। অনেককে ভবনের ওপরতলা থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে দেখা যায়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে অভিভাবক ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে জড়ো হন।

‎পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন ঘটনাস্থলে যান। পরে তিনি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে তাদের ক্লাসে ফিরিয়ে দেন।

‎শিক্ষার্থীদের অভিযোগ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দীর্ঘদিন ধরে বিভিন্ন অনিয়ম করে আসছেন এবং তাদের ন্যায্য দাবিগুলো উপেক্ষা করছেন। তারা অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে ক্লাস বর্জন কর্মসূচি পালন করে।

এদিকে শিক্ষার্থীদের অভিযোগ অস্বীকার করে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মামুন শরীফ বলেন, ‘একটু ভুল বুঝাবুঝি হয়েছিলো। ইউএনও স্যার এসেছিলেন। তিনি অভিভাবকদের সাথে বৃহস্পতিবার এই বিষয়টি নিয়ে বসবেন।’
উপজেলা নির্বাহী অফিসার দবির উদ্দিন বলেন, ‘প্রতিষ্ঠানের হিসাব-নিকাশে কিছু অস্পষ্টতা রয়েছে এবং বিষয়টি নিয়ে শিক্ষক ও শিক্ষার্থী স্থানীয়দের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছিল। আমরা বিষয়গুলো পর্যালোচনা করেছি। প্রধান শিক্ষক ও সংশ্লিষ্টদের কাছ থেকে হিসাব গ্রহণ করে তা যাচাই করা হবে। আশা করছি, দ্রুতই সমস্যার সমাধান হবে।’
‎তিনি আরও বলেন, ‘স্থানীয় অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতায় পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে এসেছে এবং আগামী কয়েক দিনের মধ্যে বিষয়টির স্থায়ী সমাধান করা হবে।’
কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close