সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: আমি মানুষ হত্যা করতে চাই না : ট্রাম্প      নতুন নীতিমালায় এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু      মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      
জাতীয়
সিরডাপের সঙ্গে যৌথ উদ্যোগে পল্লী উন্নয়নে নতুন গতি আসবে : স্থানীয় সরকারমন্ত্রী
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৪ মে, ২০২৬, ৫:০৫ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীগের সঙ্গে সাক্ষাৎ করেছেন এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সমন্বিত পল্লী উন্নয়ন কেন্দ্রের (সিরডাপ) মহাপরিচালক ড. পি চন্দ্র শেখরা। 

সোমবার (৪ মে) সচিবালয়ে এ সাক্ষাৎপর্ব অনুষ্ঠিত হয়। 

এ সময় সিরডাপের সঙ্গে যৌথ উদ্যোগে পল্লী উন্নয়নে নতুন গতি আসবে বলে মন্তব্য করেন স্থানীয় সরকার মন্ত্রী।

বৈঠকে পল্লী উন্নয়ন খাতে গবেষণা, প্রশিক্ষণ, উদ্ভাবন ও টেকসই উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে পারস্পরিক সহযোগিতা জোরদারের বিস্তারিত আলোচনা হয়। উদ্ভাবনী চ্যালেঞ্জ মোকাবিলা ও কার্যকর উন্নয়ন উদ্যোগ গ্রহণে দুই পক্ষই যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করে।

বৈঠকে মির্জা ফখরুল বলেন, ‘পল্লী উন্নয়নে গবেষণা, দক্ষতা উন্নয়ন ও উদ্ভাবনী কার্যক্রম জোরদারে সিরডাপ বাংলাদেশের গুরুত্বপূর্ণ অংশীদার হতে পারে।’

এ ধরনের উদ্যোগে বাংলাদেশ সরকার সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে বলেও তিনি আশ্বাস দেন।

পি চন্দ্র শেখরা বাংলাদেশের চলমান উন্নয়ন কার্যক্রমের প্রশংসা করেন। বিশেষত সরকারের ‘ফ্যামিলি কার্ড’ উদ্যোগকে একটি সময়োপযোগী ও জনবান্ধব পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন তিনি।

সাক্ষাৎকালে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোহাং শওকত রশীদ চৌধুরী উপস্থিত ছিলেন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  সিরডাপ   যৌথ উদ্যোগ   পল্লী উন্নয়ন   নতুন গতি   স্থানীয় সরকারমন্ত্রী  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close