সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: ৯ জেলায় বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা      সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      
জাতীয়
ফায়ার সার্ভিস মহাপরিচালকের দরবার গ্রহণ ও পেশাগত-শিক্ষা সম্মাননা প্রদান
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৪ মে, ২০২৬, ৬:২২ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে সকলের সম্মিলিত চেষ্টার মাধ্যমে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও প্রকৃত সেবাদানকারী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল। 

সোমবার (৪ মে) সকাল ১০টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরে সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীকে নিয়ে ইন্টারন্যাশনাল ফায়ারফাইটার্স ডে পালন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

অনুষ্ঠানের প্রথম পর্বে মুহাম্মদ জাহেদ কামাল দরবার গ্রহণ করেন। দ্বিতীয় পর্বে সারা দেশ থেকে বাছাই করা ৮০ কর্মকর্তা-কর্মচারীকে পেশাগত সম্মাননা এবং কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের মধ্য থেকে জিপিএ-৫ প্রাপ্ত ৭৩ জনকে শিক্ষা সম্মাননা দেওয়া হয়। 

সকাল ১০টায় দরবার অনুষ্ঠানে উপস্থিত হলে মহাপরিচালককে সশ্রদ্ধ অভিবাদন জ্ঞাপন করে দরবার হস্থান্তর করেন পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লেফটেন্যান্ট কর্নেল এমএ আজাদ আনোয়ার। ধর্মগ্রন্থ থেকে পড়েন সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের লিডার ক্বারী মো. কুদরত উল্লাহ। এরপর মহাপরিচালক দরবার গ্রহণ শুরু করেন। মহাপরিচালক দরবার গ্রহণের প্রাক্কালে ইন্টারন্যাশনাল ফায়ারফাইটার্স ডে উপলক্ষ্যে পৃথিবীর সব ফায়ারফাইটারের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং প্রয়াতদের আত্মার মাগফিরাত কামনা করেন। 

এরপর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে তার সময়কালীন গৃহীত পদক্ষেপ ও উন্নয়নকাজের বিবরণ তুলে ধরেন মুহাম্মদ জাহেদ কামাল। তিনি শুক্রবার (১ মে) থেকে দেশব্যাপী চালু হওয়া ই-ফায়ার লাইসেন্স সংক্রান্ত বিষয়ে সকলকে সার্বিক সহযোগিতার অনুরোধ জানান। একই সাথে বিগত নিয়োগের ন্যায় আসন্ন নিয়োগ স্বচ্ছতার সাথে সম্পন্ন করতে মুহাম্মদ জাহেদ কামাল প্রতিজ্ঞা ব্যক্ত করেন এবং সকলকে সহযোগিতা করার জন্য আহ্বান জানান। 

তিনি সারা দেশের বিভিন্ন দুর্ঘটনায় ফায়ার সার্ভিসের সাড়া প্রদান ও অপারেশনাল কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। মুহাম্মদ জাহেদ কামাল সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের প্রচেষ্টায় অপারেশনাল কার্যক্রম সফলভাবে সম্পন্ন হচ্ছে উল্লেখ করে সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান। একই সাথে প্রতিষ্ঠানের সুনাম ধরে রাখার জন্য সচেষ্ট থাকতে সকলের প্রতি আহ্বান জানান। এছাড়া বর্তমান সরকারের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জন্য প্রযোজ্য প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে সকল পর্যায়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন। এ পর্যায়ে তিনি দরবারে সরাসরি উপস্থিত ও অনলাইনে যুক্ত কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন মতামত ধৈর্য সহকারে শোনেন এবং তাদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

বেলা ১১টায় অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব শুরু হয়। এ পর্বে ইন্টারন্যাশনাল ফায়ারফাইটার্স ডে উপলক্ষ্যে সাম্প্রতিককালে অপারেশন ও উদ্ধারকাজে বিশেষ পারদর্শিতা ও সাহসিকতা প্রদর্শন করায় বাছাইকৃত ৮০ জনের মধ্যে ঢাকা বিভাগের ১০ জনকে ক্রেস্ট, সনদপত্র ও আর্থিক সম্মাননা দেওয়া হয়। এরপর কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের মধ্যে ২০২৫ সালে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৭৩ জনের মধ্যে অধিদপ্তর ও ঢাকা বিভাগের ১৭ জনকে শিক্ষা সম্মাননা হিসেবে ক্রেস্ট ও নগদ অর্থ দেওয়া হয়। বাকিদের নিজ নিজ বিভাগ থেকে বিভাগীয় উপপরিচালকরা মহাপরিচালক মহোদয়ের পক্ষ থেকে সম্মাননা হস্তান্তর করেন। সম্মাননা প্রাপ্তদের মধ্য হতে তিনজন তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন। এরপর সম্মাননা প্রাপ্তদের নিয়ে ফটোসেশনে অংশ নেন তিনি। ফটোসেশন শেষে অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) মো. শহীদ আতাহার হোসেন বক্তব্য প্রদান করেন এবং সরাসরি ও অনলাইনে যুক্ত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ফায়ার সার্ভিস মহাপরিচালক   দরবার গ্রহণ   পেশাগত   শিক্ষা সম্মাননা  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close