শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
নাইক্ষ্যংছড়িতে খাল খনন কর্মসূচি উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার
প্রকাশ: সোমবার, ৪ মে, ২০২৬, ৬:৩৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলা সদরের সরকারি কলেজ গেইট সংলগ্ন নাইক্ষ্যংছড়ি খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। 

সোমবার (৪ এপ্রিল) বেলা ১১ টায় কর্মসূচির উদ্বোধন করেন বান্দরবান আসনের সাংসদ সাচিং প্রু জেরী। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, ‘১ কোটি ১১ লাখ টাকা ব্যয়ে ১টি খাল খনন কার্জ উদ্বোধন হল। অনুমোদন জারুলিয়াছড়ি খাল পুনঃখনন করা কর্মসূচি হাতে নেওয়া হবে।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের আহ্বায়ক ফরহাদ হোসেন জিকু, নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার মো. মাজহারুল ইসলাম চৌধুরী, নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক, বান্দরবান জেলা বিএনপির সদস্য নুরুল আলম, নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান তোফাইল আহমদ, সাবেক ভাইস চেয়ারম্যান মো. কামাল উদ্দিন, বিএনপি নেতা সাইফুদ্দিন বাহাদুর ও নুরুল কাসেম, উপজেলা যুবদলের আহ্বায়ক আবু সুফিয়ান চৌধুরী, রাশেল, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক ইয়াহিয়া খানঁ মামুন, যুবদল নেতা আমিরুল কবির রাকিব।

নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল-মামুনের জানান, ২০২৫-২৬ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের তত্ত্বাবধানে এ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এই খালের আড়াই কিলোমিটার খনন করা হবে, যার ব্যয় হবে ১ কোটি ১১ লক্ষ টাকা। কাজ করছে ২৬৯ শ্রমিক। এর আওতায় নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের বড়ুয়াপাড়া, বিছামারা, বাগানঘোনা, মন্ডইল্লাঘোনা, চাক হেডম্যান পাড়া, মধ্যম চাক পাড়াসহ আাড়াই কিলোমিটার খাল পুনঃখনন করা হবে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  নাইক্ষ্যংছড়ি   খাল খনন কর্মসূচি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close