সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      
দেশজুড়ে
বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান পদে আলোচনায় থোয়াইনু অং চৌধুরী
​ববেলাল আহমদ, লামা (বান্দরবান)
প্রকাশ: সোমবার, ৪ মে, ২০২৬, ৬:৫৪ পিএম
থোয়াইনু অং চৌধুরী

থোয়াইনু অং চৌধুরী

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব থোয়াইনু অং চৌধুরীর নাম এখন আলোচনার তুঙ্গে। দীর্ঘদিন ধরে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে রাজনৈতিক, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন করায় সর্বমহলে তার গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে। বর্তমানে দল-মত নির্বিশেষে সাধারণ মানুষের মুখে মুখে একটিই দাবি, ‘থোয়াইনু অং চৌধুরীকে জেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে দেখতে চাই।’

থোয়াইনু অং চৌধুরী একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবারের সন্তান। তিনি লামা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও গজালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ম্রাথোয়াই অং চৌধুরীর পুত্র। 

তার পিতা ম্রাথোয়াই অং চৌধুরী টানা ৪৫ বছর নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে উপজেলা ও জেলার উন্নয়নে অবিস্মরণীয় অবদান রেখে গেছেন। পিতার সেই জনসেবার আদর্শ ধারণ করেই রাজপথের রাজনীতিতে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন থোয়াইনু অং চৌধুরী।

জানা যায়, থোয়াইনু অং চৌধুরী দীর্ঘ সময় ধরে জাতীয়তাবাদী আদর্শের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি তার মেধা ও পরিশ্রমের মাধ্যমে দলীয় নেতা-কর্মীদের মন জয় করে নিয়েছেন। বিভিন্ন আন্দোলন-সংগ্রাম ছাড়াও জনসেবামূলক এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের কারণে তিনি এখন বান্দরবানের একজন জননন্দিত নেতা।

​সচেতন মহলের মতে, জেলার বিভিন্ন উপজেলায় শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন এবং অসহায় মানুষের সেবায় তার দীর্ঘদিনের অবদান রয়েছে। বিশেষ করে পাহাড়ি, বাঙালি সকল সম্প্রদায়ের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় তিনি সবসময় ইতিবাচক ও অগ্রণী ভূমিকা পালন করে আসছেন।

জেলা পরিষদের চেয়ারম্যান পদে দায়িত্ব পালনের সুযোগ পেলে নিজের পরিকল্পনার কথা জানিয়ে থোয়াইনু অং চৌধুরী বলেন, ‘আমি জেলার সার্বিক উন্নয়ন, শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, টেকসই অবকাঠামো নির্মাণ এবং শিক্ষা ও স্বাস্থ্য খাতের আধুনিকায়নে উৎসর্গীকৃতভাবে কাজ করতে চাই।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান পদ   আলোচনায় থোয়াইনু অং চৌধুরী  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close