শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
নীলফামারীতে শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে উঠান বৈঠক
নিজস্ব প্রতিবেদক, নীলফামারী
প্রকাশ: সোমবার, ৪ মে, ২০২৬, ৭:১৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নীলফামারীতে তথ্য অধিদপ্তরের উদ্যোগে শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (৪ মে) দুপুরে সৈয়দপুর উপজেলার খাতামধুপুর ইউনিয়নের মুসরত ধুলিয়া চৌধুরী পাড়ায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। 

জেলা তথ্য কর্মকর্তা বায়েজীদ হোসেনের সভাপতিত্বে বৈঠকে বক্তৃতা করেন সমাজ সেবক শাহিনুর ইসলাম, এনামুল ইসলাম প্রমুখ। 

অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা তথ্য দপ্তরের ঘোষক সজীব ইসলাম।

বৈঠকে প্রান্তিক পর্যায়ে নারীদের শিক্ষা, যৌতুক বাল্য বিবাহ, শিশু শ্রম ও সহিংসতা প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। এছাড়া মাদকাসক্তির বিরুদ্ধে সামাজিক আন্দোলন ও সন্তানদের মোবাইল আসক্তি থেকে রক্ষা করতে মায়েদের সচেতন হওয়ার তাগিদ দেওয়া হয়। 

বায়েজীদ হোসেন জানান, শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম প্রকল্পের অধীনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। 

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  নীলফামারী   শিশু   কিশোর-কিশোরী   নারী উন্নয়ন   উঠান বৈঠক  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close