রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
জাতীয়
মহাসড়কের চাঁদাবাজদের আইনের আওতায় আনা হবে : সড়ক পরিবহনমন্ত্রী
খোলা কাগজ প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৪ মে, ২০২৬, ৭:৪৯ পিএম
সড়ক পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম

সড়ক পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম

মহাসড়কের চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন সড়ক পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। ঈদযাত্রায় ভোগান্তি কমাতে সিসিটিভি স্থাপনসহ নানা উদ্যোগের কথা জানিয়েছেন তিনি।

সোমবার (৪ মে) বিকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলন শেষে গণমাধ্যমকে এ কথা জানান মন্ত্রী।

সড়ক পরিবহনমন্ত্রী বলেন, ‘সড়কে চাঁদাবাজি নিয়ে এর আগেও অনেকবার কথা বলেছি, আমি আবারও আপনাদের বলতে চাই, চাঁদাবাজির কোনো সুযোগ নেই। চাঁদাবাজি একটি অপরাধ, যারা চাঁদাবাজি করছে, তাদের নিয়ন্ত্রণ করা হবে। আইনের আওতায় আনা হবে।’

ঈদযাত্রা প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘আগামী ঈদে সড়কে চ্যালেঞ্জ বেশি। তবুও জনভোগান্তি কমাতে নানা উদ্যোগ নিয়েছে সরকার। সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণে সড়ক–মহাসড়কে পর্যায়ক্রমে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে।’

দুই মাসেই সংসদে যে চাহিদাপত্র জমা পড়েছে তা বাস্তবায়নে ৩ লাখ কোটি টাকা প্রয়োজন বলে জানান সড়ক পরিবহনমন্ত্রী। 

তিনি বলেন, ‘গত দুই মাসে সংসদে যে চাহিদাপত্র জমা পড়েছে তা বাস্তবায়নে দরকার হবে ৩ লক্ষ কোটি টাকা। অথচ বরাদ্দ পাওয়া যায় ৪০ হাজার কোটি টাকা মতো। তবে সড়ক প্রশস্ত করাসহ উন্নয়নের কাজ অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্ব দিয়ে করবে সরকার।’

কেকে/এজে


আরও সংবাদ   বিষয়:  মহাসড়ক   চাঁদাবাজ   সড়ক পরিবহনমন্ত্রী  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close