সোমবার, ২৪ আগস্ট ২০২৬,
৯ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ২৪ আগস্ট ২০২৬
শিরোনাম: নুসরাত হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ      দেশের প্রতিটি ইউনিয়নে ‘হেলথ হাব’ চালু করা হবে: স্বাস্থ্যমন্ত্রী      দেশের ৮ জেলায় বজ্রবৃষ্টির আভাস      জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী       মালয়েশিয়া শ্রমবাজার ২৫ এজেন্সিতে সীমিত করার খবরে বায়রার উদ্বেগ      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      ভূরুঙ্গামারীতে গুদাম ভেঙে ১০ হাজার কেজি সার নিয়ে গেলেন কৃষকরা      
দেশজুড়ে
নীলফামারীতে অনলাইন জুয়া ও ভিসা জালিয়াতির অভিযোগে দুই যুবক গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, নীলফামারী
প্রকাশ: সোমবার, ৪ মে, ২০২৬, ৭:৫৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ভিসা জালিয়াতি ও অনলাইন জুয়ার সঙ্গে জড়িত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (৩ মে) কিশোরগঞ্জ উপজেলার তিন নম্বর নিতাই ইউনিয়ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন রকি ইসলাম (১৯) ও স্বাধীন ইসলাম (১৭)।

জানা যায়, রোববার ডিবির অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. মতলুবর রহমানের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নিতাই ইউনিয়নের পানিয়ালপুকুর ফারাসের পাড়ায় অভিযান চালানো। অভিযানে আব্দুস সালামের বসতবাড়ি থেকে রকি ইসলাম ও স্বাধীন ইসলামকে আটক করা হয়।

এ সময় তাদের হেফাজত থেকে দুইটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো যাচাই করে দেখা যায়, সেগুলোতে অনলাইন ভিসা জালিয়াতির কার্যক্রমের প্রমাণ, অনলাইন ক্যাসিনো ও জুয়ার বিভিন্ন অ্যাপস এবং একাধিক বেটিং অ্যাকাউন্ট লগইন অবস্থায় ছিল।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে অনলাইন জুয়া খেলা ও ভিসা জালিয়াতির সঙ্গে জড়িত।

এ ঘটনায় কিশোরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলাটি সাইবার সুরক্ষা আইন ২০২৬’-এর ২০ (২), ২১ (২), ২৪ (২) ও ২৭ (২) ধারায় রুজু করা হয়েছে। 

গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  নীলফামারী   অনলাইন জুয়া   ভিসা জালিয়াতিম   যুবক গ্রেপ্তার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close