শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
রাঙ্গুনিয়ায় যুব সমাজের উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস হুম্মাম কাদেরের
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৪ মে, ২০২৬, ৮:৫৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রাঙ্গুনিয়া আসনের সাংসদ হুম্মাম কাদের চৌধুরী বলেছেন, ‘কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে বেকার যুবকদের কর্মমুখী করে বেকারত্ব মুক্ত রাঙ্গুনিয়া সমাজ গড়তে সহায়ক ভূমিকা পালন করছে যুব উন্নয়ন অধিদপ্তর। সেই সঙ্গে উদ্যোক্তা তৈরি করে হাজার হাজার বেকার যুবকদের কর্মসংস্থান করছে সংস্থাটি।’ 

সোমবার (৪ এপ্রিল) যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত অপ্রতিষ্ঠানিক প্রশিক্ষণ উদ্বোধন ও সমাপিত টেকার প্রকল্পের ভাতা ও ঋণের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে অনুষ্ঠানে হুম্মাম কাদের চৌধুরী আরও বলেন, ‘বেকার যুবকরা চাকরি না পেলে যুব উন্নয়ন অধিদপ্তর হতে যে কোন একটি ট্রেডে প্রশিক্ষণ নিয়ে নিজেই নিজের কর্মসংস্থান তৈরির সুযোগ দিচ্ছে সরকার। প্রশিক্ষণার্থী এসব যুব ও যুব মহিলারা তাদের দক্ষতা কাজে লাগিয়ে প্রকল্প স্থাপন করে নিজের কর্ম নিজেই তৈরির পাশাপাশি অন্য বেকার যুবদের তাঁর প্রতিষ্ঠানে চাকুরি দিয়ে স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরি করে দিচ্ছে।’

রাঙ্গুনিয়া উপজেলার বেকার যুব ও যুব মহিলাদের অত্যাধুনিক প্রশিক্ষণ নিলে কোনো যুবকের বেকার থাকতে হবে না জানিয়ে তিনি বলেন, ‘যুব উন্নয়ন অধিদপ্তরে প্রশিক্ষণ নিয়ে বিদেশে গেলেও চাকুরি ও বেতন বেশী পাওয়া যায়। এ ধরনের প্রশিক্ষণ প্রাপ্ত ও দক্ষ জনবলের বিদেশে ব্যাপক চাহিদা রয়েছে।’

রাঙ্গুনিয়া যুব সমাজের উন্নয়নের সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন হুম্মাম কাদের।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাঙ্গুনিয়া মডেল থানার কর্মকর্তা জহির উদ্দিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মহিউদ্দিন, উপজেলা যুব উন্নয়নের সহকারী কর্মকর্তা নাজমুল হক মীর।

শেষে যুব উন্নয়ন অধিদপ্তর (বিওয়াইডি) কর্তৃক বাস্তবায়িত অপ্রতিষ্ঠানিক প্রশিক্ষণ কার্যক্রমের আওতায় “টেকাব প্রকল্প” বা স্থানীয় চাহিদভিত্তিক বিভিন্ন ক্ষুদ্র মেয়াদী শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট, নগদ অর্থ ও চেক বিতরণ করা হয়।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  রাঙ্গুনিয়া   যুব সমাজের উন্নয়নে সহযোগিতা   হুম্মাম কাদের  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close